CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

মোটরসাইকেল রাইডিং কিভাবে মেল ফার্টাইলিটিকে প্রভাবিত করতে পারে?

মোটরসাইকেল রাইডিং কিভাবে মেল ফার্টাইলিটিকে প্রভাবিত করতে পারে?
0 Add us on
Saleh Bangla
1 Followers
Published: June 03, 2026
Add on
No audio available

আমরা বিভিন্ন কারণে মোটরসাইকেল ব্যবহার করে থাকি। যদিও আমাদের বেশিরভাগ রাইডারের মোটরসাইকেল ব্যবহারের মূল কারণই হলো দৈনন্দিন যাতায়াত। কিন্তু মোটরসাইকেল রাইডিং সরাসরি অ্যাডভেঞ্চারের সাথেও সম্পর্কিত বিধায় এটি একটি আনন্দদায়ক শখ হিসাবেও অনেকের কাছে বিবেচিত হয়।

ফলস্বরূপ, আমরা কেবল দৈনন্দিন জীবনের প্রয়োজনেই মোটরসাইক্লিং করি না, বরং ফান রাইড, লং-ট্রাভেল এবং মোটরসাইকেল নিয়ে অ্যাডভেঞ্চারও করে থাকি। যাইহোক, লং-রাইড বা মোটরসাইকেলের উপর দীর্ঘ সময় কাটানোর ফলে পুরুষদের মধ্যে ইনফার্টাইলিটি সহ অন্যান্য কিছু স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হতে পারে। তাই, আজ আমরা আলোচনা করব মোটরসাইকেল রাইডিং কিভাবে মেল ফার্টাইলিটিকে প্রভাবিত করতে পারে।

 মোটরসাইকেল রাইডিং কিভাবে মেল ফার্টাইলিটিকে প্রভাবিত করতে পারে?

মোটরসাইকেল রাইডিং কিভাবে মেল ফার্টাইলিটিকে প্রভাবিত করতে পারে?

মোটরসাইকেল মোটামুটি প্রায় সবদিক বিবেচনায় আমাদের অনেকের জন্যই সবচেয়ে সুবিধাজনক একটি পরিবহন ব্যবস্থা। বিশেষ করে কম খরুচে এবং সময় সাশ্রয়ী দৈনিক বাহন হিসেবে এর কোন তুলনাই হয় না। আর সাধারণ যাতায়াত ছাড়াও ফান ও অ্যাডভেঞ্চারের জন্য আমরা প্রায়শই লংরাইড করি, মোটরসাইকেল নিয়ে ভ্রমণে যাই, এবং নানা রকম অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ি। 

আর মোটরসাইকেল নিয়ে এসব আউটডোর এক্টিভিটির কারনেই আমরা অনেকেই দীর্ঘ সময় ধরে মোটরসাইকেলের উপর বসে কাটাই। তো দীর্ঘ সময় ধরে মোটরসাইকেল চালানোর ফলে সম্পর্কিত বিভিন্ন কারনে পুরুষদের ফার্টাইলিটির উপর প্রত্যক্ষ ও পরোক্ষ কিছু প্রভাব পড়তে পারে। তো সেই উদ্বেগের বিষয়ে নিম্নে আমরা কিছু সম্ভাবনা তুলে ধরছি, যাতে মেল ফার্টাইলিটির সাথে হার্ডকোর মোটরসাইক্লিংয়ের কিছু সম্পর্ক থাকতে পারে।

অতিরিক্ত চাপের ফলে মেল ফার্টাইলিটির উপর প্রভাব পড়তে পারে

পুরুষদের বিশেষ অঙ্গে অতিরিক্ত চাপ মেল ফার্টাইলিটির উপর সারাসরি প্রভাব ফেলে। মোটরসাইকেলের সিটে বসে দীর্ঘ সময় ধরে মোটরসাইকেল চালানোর ফলে একজন রাইডারের পেরিনিয়াম, অণ্ডকোষ এবং মলদ্বারের মধ্যবর্তী অংশে ক্রমাগত চাপ পড়ে। এই চাপ আক্ষরিক অর্থেই রাইডারের শিরা এবং স্নায়ুগুলিকে সংকুচিত করে তাদের আন্তঃসংযোগে বিঘ্ন ঘটায় এবং প্রজনন অঙ্গগুলিতে রক্ত সরবরাহের ঘাটতি ঘটায়। ফলশ্রুতিতে, সময়ের সাথে সাথে এই চাপ এবং অসুবিধা পুরুষদের ইরেক্টাইল ফাংশন, সামগ্রিক প্রজননের গুণমান এবং স্বাভাবিক স্বাস্থ্যগত অবস্থাকে প্রভাবিত করতে পারে। 

 অতিরিক্ত তাপের ফলে মেল ফার্টাইলিটির উপর প্রভাব পড়তে পারেঅতিরিক্ত তাপের ফলে মেল ফার্টাইলিটির উপর প্রভাব পড়তে পারে

অতিরিক্ত তাপের ফলে মেল ফার্টাইলিটির উপর প্রভাব পড়তে পারে

মেল ফার্টাইলিটির উপর সরাসরি প্রভাব ফেলে এমন আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো অসম ও অতিরিক্ত তাপমাত্রা। পুরুষের অণ্ডকোষ, যেখানে শুক্রাণু উৎপন্ন হয় তা শরীরের বাইরের একটি বিশেষ থলি স্ক্রোটামে অবস্থিত। ফলে এই থলিতে অণ্ডকোষগুলি পুরুষ শরীরের মূল তাপমাত্রার তুলনায় কিছুটা কম তাপমাত্রায় অবস্থান করে। আর পুরুষের সর্বোত্তম শুক্রাণু উৎপাদনের পরিবেশ বজায় রাখার জন্য এই আপাত শীতল তাপমাত্রা অপরিহার্য।

আর বিভিন্ন পরীক্ষায় দেখা যায় তাপের অতিরিক্ত এক্সপোজার পুরুষের শুক্রাণু উ‍ৎপাদন এবং তার গুণমানের উপর সরাসরি প্রভাব ফেলে। ফলে, একটি মোটরসাইকেল দীর্ঘক্ষন চালানোর ফলে সেটির ইঞ্জিনে উৎপন্ন অতিরিক্ত তাপ আর ইঞ্জিন থেকে অণ্ডকোষের দিকে প্রবাহিত গরম বায়ু প্রবাহ তাত্ত্বিকভাবে অণ্ডকোষের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। ফলে একথা বলা যায় যে, এরকম অসম তাপপ্রবাহ সাময়িকভাবে হলেও মেল ফার্টাইলিটির উপর প্রভাব ফেলতে পারে।

অতিরিক্ত ভাইব্রেশনের কারনে রাইডারের শুক্রাণুর গুণমান প্রভাবিত হতে পারে

সাধারণত একটি মোটরসাইকেল চালানোর সময় একজন রাইডারকে যথেষ্ট পরিমান ভাইব্রেশন সয়ে নিতে হয়। মোটরসাইকেলের ইঞ্জিন যেমন যথেষ্ট পরিমান ভাইব্রেশন উৎপন্ন করে, তেমনি রাস্তা থেকেও যথেষ্ট পরিমান ভাইব্রেশন রাইডারের শরীরে আসতে পারে। আর এই অতিরিক্ত ভাইব্রেশন পুরুষ রাইডারের শুক্রাণু উৎপাদন, শুক্রাণুর ঘনত্ব এবং তার গুণমানের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তবে যদিও মোটরসাইকেল রাইডিংয়ের ফলে প্রাপ্ত ভাইব্রেশনের কারনে মেল ইনফার্টাইলিটি ঘটার এখনো সুনির্দিষ্ট কোন প্রমাণ নেই, তবুও হার্ডকোর মোটরসাইক্লিংয়ের ফলে প্রাপ্ত ভাইব্রেশনের কারনে মেল ফার্টাইলিটির  উপর আংশিক প্রভাব পড়তে পারে।

 

তো বন্ধুরা, এইগুলিই হলো উল্লেখযোগ্য কিছু নিয়ামক, যার ফলে হার্ডকোর মোটরসাইক্লিংয়ের দরুণ সাময়িকভাবে হয়তো মেল ইনফার্টাইলিটি ঘটার সম্ভাবনা থাকতে পারে। তবে আশ্বস্ত করার বিষয় হলো, এটি এখন পর্যন্ত একাডেমিকভাবে প্রমানিত কোন বিষয় নয়। আর অবশ্যই এরকম কিছু ঘটার সম্ভাবনা থাকলেও তা অবশ্যই সাময়িক। তাই যেকোন দুরত্বের রাইডিংয়ে একজন পুরুষ রাইডার তার আরামদায়ক রাইডিং কন্ডিশন বজায় রেখে এই ধরনের সাময়িক সমস্যা সহজেই এড়াতে পারেন। মূলত: এটিই মেনে চলার বিষয়। ধন্যবাদ।

এডিটর চয়েস

Discussion 8 Comments