CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

মোটরসাইকেল রাইডিং এর আতঙ্ক দূর করার ৪ টি টেকনিক - বিস্তারিত

মোটরসাইকেল রাইডিং এর আতঙ্ক দূর করার ৪ টি টেকনিক - বিস্তারিত
0 Add us on
Ashik Mahmud Bangla
2 Followers
Published: September 04, 2022
Add on
No audio available

মোটরসাইকেল রাইডিং করার সময় আতঙ্ক আমাদের সবার মাঝেই কম বেশি আসে , কিন্তু আতঙ্ক নিয়ে বাইক রাইডিং আপনার জীবনে সমস্যার কারন হয়ে যেতে পারে। আপনি জানলে অবাক হবেন আপনার আতঙ্ক অন্যকে অনেক বড় বিপদে ফেলতে পারে। তাই বাইক চালানোর সময় সামনে হঠাৎ সামনে মানুষ চলে আসলে অথবা রিক্সা ঘুরিয়ে দিলে আপনি কিছু টেকনিক অবলম্বন করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন আপনার ভয় আপনার নিজের দূর করতে হবে এটা অন্য কেউ দূর করতে দিতে পারবে না।

মোটরসাইকেল রাইডিং

Also Read: Suggested Songs While Riding Your Motorcycle


মোটরসাইকেল রাইডিং এর আতঙ্ক দূর করার ৪ টি টেকনিক

১- রাইডিং এর সময় হঠাৎ সামনে কিছু চলে আসা অনেক বড় একটা সমস্যা। আর যখন এমনটা হয় তখন আমাদের মাঝে অনেক বেশি আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। কিন্তু আপনি যদি দ্রুত গতির বাইক নিয়ন্ত্রনে অভ্যস্ত হন সেক্ষেত্রে আপনার আতঙ্ক অনেকটায় কম হবে অথবা থাকবে না।

এমন সময় নিরাপদ থাকার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে বাইক ইঞ্জিন ব্রেক করা। আপনি যদি সঠিক নিয়মে বাইক ইঞ্জিন ব্রেক করতে অভ্যস্ত হন সেক্ষেত্রে আপনি অনেকটায় নিরাপদ থাকতে পারবেন। তাই ইঞ্জিন ব্রেক করার চর্চা করুন।

মোটরসাইকেল রাইডিং

২- আমাদের দেশে রাস্তা ঘাটের অবস্থা নতুন করে বলার কিছু নেই। ভালো রাস্তার মাঝে কখন যে ভাংগা বা গর্ত চলে আসে এটা আমরা কেউ বলতে পারবো না। যদি আপনার সাথে এমনটা হয় তাহলে আতঙ্কিত হবেন না।


Also Read: Riding Training With Yamaha Riding Academy


আমাদের একেকজনের রাইডিং এর কন্ট্রোলিং একেক রকম , তাই আপনার যদি মনে হয় ব্রেক করলে গর্তের আগে বাইক থামাতে পারবেন তাহলে সেটা করুন। কিন্তু এই সময়ে কখনো হার্ড ব্রেক করবেন না, হাল্কাভাবে ব্রেক করে বাইকের উপর দাঁড়িয়ে যান তারপর স্পীড ব্রেকারের উপর দিয়ে অথবা গর্তের উপর দিয়ে চলে যান।

পরিস্থিতি বুঝে আপনারই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। তবে এমন অবস্থায় ব্রেক করতে গিয়ে অনেকেই বড় ধরনের দূর্ঘটনার সম্মুখীন হয়ে থাকেন। ভাঙ্গা রাস্তায় বাইক নিয়ন্ত্রণের সহজ উপায় জানতে এই লিংকে প্রবেশ করুন।

 মোটরসাইকেল রাইডিং

৩- বাইক চালানোর সময় অনেকেই আছেন যারা সামনের ব্রেক লিভারের উপর হাত অথবা আংগুল দিয়ে রাখেন। আপনি যখন ঢাকা শহরের মধ্যে বাইক চালাবেন তখন এটা ঠিক আছে , কিন্তু আপনি যদি ফাঁকা কোন রাস্তায় হাই স্পীডে বাইক চালান সেক্ষেত্রে এই কাজটা করা উচিৎ না।

কারন হঠাৎ যখন সামনে কিছু চলে আসবে তখন আপনার হাত যদি ব্রেক লিভারের উপরে থাকে তাহলে দেখবেন নিজের অজান্তে আপনি বাইকে হার্ড ব্রেক করে দূর্ঘটনার সম্মুখীন হয়েছেন। কিন্তু যখন হাত ব্রেক লিভারের উপরে থাকবে না তখন আপনি কিছুটা হলেও চিন্তা করে ব্রেক করবেন যা আপনার দূর্ঘটনার সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয়।

মোটরসাইকেল রাইডিং

৪- আতঙ্ক দূর করার সবচেয়ে উত্তম উপায় হলো বেশি বেশি চর্চা করা , আপনি রাস্তায় যতবেশি বাইক চালাবেন আপনার অভিজ্ঞতা ততটা বাড়বে। আর জীবনে অভিজ্ঞতা অনেক বেশি কাজে আসে , তাই অবসর সময়ে বাইক চালানোর আতঙ্ক দূর করতে চাইলে অবশ্যই বেশি বেশি বাইক চালানোর চর্চা করুন।

নিজে নিরাপদ থাকতে সব সময় ভালো মানের হেলমেট ব্যবহার করুন এবং নিজের দিকে খেয়াল রাখুন। আর রাস্তায় বাইক চালানোর সময় অবশ্যই আপনার আশেপাশে থাকা মানুষের কথাও একটু চিন্তা করুন , আপনার জন্য অন্য কেউ যাতে কখনো বিপদে না পরে।

রাইডিং টিপস টিপস

Discussion 8 Comments