ড্রাগন মার্ট বাংলাদেশ লঞ্চ করল দুটি নতুন মোটরসাইকেল JEDI K333 এবং Zonsen Cyclone

This page was last updated on 07-Mar-2026 12:29pm , By Arif Raihan Opu

সিসি লিমিট বাড়ার পর থেকে বাংলাদেশের হায়ার সিসি মার্কেটে বেশ প্রতিযোগিতাপূর্ণ অবস্থা বিরাজ করছে। নতুন ব্র্যান্ড ও নতুন মডেলের বাইকগুলো তাদের স্পেসিফিকেশন এবং দাম নিয়ে দেশের বাইকারদের কাছে পৌছানোর চেষ্টা করছে। তেমনই দুইটি নতুন ব্র্যান্ড Jedi মোটরসাইকেলZonsen মোটরসাইকেল তাদের দুইটি নতুন স্পোর্টসবাইক বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। 

Jedi ও Zonsen Cyclone লঞ্চিং ইভেন্ট

Jedi ও Zonsen Cyclone লঞ্চিং ইভেন্ট

Jedi ও Zonsen Cyclone বাংলাদেশে বাজারজাত করছে ড্রাগন মার্ট বাংলাদেশ। শুক্রবার, ৬ মার্চ ২০২৬ তারিখে পূর্বাচলে অবস্থিত ম্যাঙ্গো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বাইকের লঞ্চিং এর সাথে ইফতার ও দোয়া মাহফিল এর এর আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্রাগন মার্ট বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফয়সাল, Jedi ও Zonsen Cyclone ব্র্যান্ড এর একাধিক আন্তর্জাতিক উর্দ্ধতন কর্মকর্তাগণ, বাইকবিডির ফাউন্ডার এবং চেয়ারম্যান শুভ্র সেন, চিফ এক্সিকিউটিভ অফিসার ফখরুল হাসান সেতু সহ বাংলাদেশের অনেক স্বনামধন্য কনটেন্ট ক্রিয়েটর এবং বাইকারগণ। 

৩২২ সিসির টুইন সিলিন্ডার স্পোর্টস বাইক Jedi K333 ৩৮.৯ হর্সপাওয়ার শক্তি ও ২৭.৮ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৯৯,৯৯৯ টাকা মাত্র।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

অপরদিকে ২৫০ সিসির সিঙ্গেল সুইং আর্ম বাইক Zonsen Cyclone RC250 ২৯ হর্সপাওয়ার শক্তি ও ২৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,২৯,৯৯৯ টাকা। 

প্রাথমিক অবস্থায় ঢাকা ও চট্টগ্রামে তাদের দুইটি শোরুম থেকে Jedi ও Zonsen Cyclone এর সেলস, স্পেয়ার ও সার্ভিস এর কার্যক্রম পরিচালিত হবে। ধীরে ধীরে সারা দেশে বিস্তৃতি লাভ করতে পারে। 

বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

Latest Bikes

Yakuza Viraj

Yakuza Viraj

Price: 0

RYDO Leaf Black

RYDO Leaf Black

Price: 50000

Yakuza Neu

Yakuza Neu

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

REVOO B12

REVOO B12

Price: 0

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

View all Upcoming Bikes