CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

মোটরসাইকেল ফুয়েল ট্যাঙ্ক কেন পরিস্কার রাখ‍া উচিৎ?

মোটরসাইকেল ফুয়েল ট্যাঙ্ক কেন পরিস্কার রাখ‍া উচিৎ?
0 Add us on
Saleh Bangla
0 Followers
Published: June 21, 2026
Add on
No audio available

মোটরসাইকেল ফুয়েল ট্যাঙ্ক মোটরসাইকেলের বেশ বড় একটি অংশ যেটিতে মোটরসাইকেলের ফুয়েল সংরক্ষিত থাকে। তবে সময়ের সাথে সাথে আর্দ্রতা, ময়লা, মরিচা ইত্যাদি ট্যাঙ্কের ভিতরে জমা হতে পারে যেটি দীর্ঘসময়ে তলানী সৃষ্টি করে। এসব তলানী, ময়লা, ও মরিচা মোটরসাইকেলের ইঞ্জিনে নানাবিধ সমস্যা তৈরী করে বিধায়, মোটরসাইকেল ফুয়েল ট্যাঙ্ক নিয়মিত পরিস্কার করতে হয়। তবে এটির অন্যান্য কিছ বাড়তি সুবিধাও রয়েছে, নিম্নে সেগুলি আলোচিত হলো।

 মোটরসাইকেল ফুয়েল ট্যাঙ্ক কেন পরিস্কার রাখ‍া উচিৎ?

মোটরসাইকেল ফুয়েল ট্যাঙ্ক কেন পরিস্কার রাখ‍া উচিৎ?

মোটরসাইকেল মেইনটেন্যান্স মোটরসাইক্লিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি শুধুমাত্র মোটরসাইকেলের লং সার্ভিস লাইফই নিশ্চিত করে না বরং সেটি থেকে ভালো পারফর্মেন্স পেতে ও প্রতি রাইড আনন্দদায়ক করতেও ভূমিকা রাখে। আর মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করা এই মেইনটেন্যান্সেরই একটি উল্লেখযোগ্য অংশ। নিয়মিত মোটরসাইকেল ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার রাখার বেশ কিছু সুবিধা রয়েছে। তাই নিম্নে সেসব কিছু সুবিধা বর্ণনা কর‍া হলো।

ফুয়েল ট্যাঙ্কের মরিচা এবং ক্ষয় প্রতিরোধ করে

মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কগুলি সাধারণত ইস্পাত দিয়ে তৈরি হয়। এতে দূষিত ফুয়েলের উপাদান, ধুলো ও ময়লা, এবং আর্দ্রতা ঘনীভূত হওয়ার কারণে সময়ের সাথে ভিতরে মরিচা ধরে ও ইস্পাতে ক্ষয় শুরু হয়। এছাড়াও, যদি একটি বাইক দীর্ঘসময়ের জন্য অব্যবহৃত থাকে বা কেবল সময়ের সাথে সাথে ফুয়েলের তলানি ট্যাঙ্কের ভিতরে মরিচা তৈরি করতে পারে। তাই নির্দিষ্ট সময় পরপর ফুয়েল ট্যাঙ্কের ভিতরটা পরিষ্কার রাখতে এবং মরিচা জমা হওয়া এবং ক্ষয় থেকে রক্ষা করতে সেটি পরিস্কার করতে হয়। আর এতে ট্যাঙ্কের আয়ুও বৃদ্ধি পায়।

ফুয়েল দূষণ হ্রাস হয়

ফুয়েল ট্যাঙ্কের ময়লা, ধুলোসহ অন্যান্য তলানী পরিষ্কারের ফলে ট্যাঙ্কের অভ্যন্তরে ফুয়েল দূষণের সম্ভাবনা অনেকটাই হ্রাস পায়। কেননা, ফুয়েল ট্যাঙ্কের ভিতরে তলানি, ময়লা, আর্দ্রতা ঘনীভূত হয়ে স্বাভাবিকভাবেই  ফুয়েল দূষিত করে এর গুণমান নষ্ট করে। তাই ফুয়েল ট্যাঙ্ক নিয়মিত পরিস্কার রাখা হলে ফুয়েল দূষণজনিত সমস্যা এড়ানো যায় এবং ইঞ্জিন পারফর্মেন্স অক্ষুন্ন রাখা সহজ হয়।

ফুয়েল পাম্প, ফিল্টার এবং ইনজেক্টর ক্লগিং প্রতিরোধ হয়

ফুয়েল পাম্প, ফিল্টার এবং ইনজেক্টর ক্লগিং প্রতিরোধ হয়

সময়ের সাথে সাথে বিভিন্ন কারণে মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কে ধুলো, ময়লা, আর্দ্রতা এবং অন্যান্য উপাদান প্রবেশ করতে পারে এবং তলানি জমতে পারে। ফলস্বরূপ, সেই তলানী ফুয়েল লাইন, ফুয়েল ফিল্টার, এবং ইনজেক্টর বা কার্বুরেটর লাইন জ্যাম করে দিতে পারে। তাই সময়মতো ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করা হলে সেই ময়লা তলানি জমতে পারে না এবং ফুয়েল পাম্প, ফিল্টার এবং ইনজেক্টর পরিস্কার থাকে। 

ফুয়েল এফিশিয়েন্সি এবং ইঞ্জিন পারফর্মেন্স নিশ্চিত করে

একটি পরিষ্কার ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার এবং নিরবিচ্ছিন্ন ফুয়েল সাপ্লাই নিশ্চিতে কাজ করে। আর নিরবচ্ছিন্ন ফুয়েল সাপ্লাই পরিপূর্ণ কম্বাশ্চন এবং সর্বোত্তম ইঞ্জিন পারফর্মেন্স পাবার জন্য অত্যাবশ্যকীয় একটি শর্ত। তদুপরি, দূষণমুক্ত ফুয়েল সাপ্লাইয়ের কারনে ইঞ্জিন আরও দক্ষতার সাথে কাজ করতে পারে। সুতরাং, ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার রাখা হলে প্রত্যক্ষ্ ও পরোক্ষভাবে এটি ফুয়েল এফিশিয়েন্সি এবং ইঞ্জিন পারফর্মেন্সও নিশ্চিত করে।

ক্লিন ফুয়েল ট্যাঙ্ক ইঞ্জিনের সার্ভিসলাইফ বাড়িয়ে দেয়

একটি পরিষ্কার ফুয়েল ট্যাঙ্ক কার্যকরভাবেই ট্যাঙ্কের ভিতরে ফুয়েল দূষণ প্রতিরোধ করে। এটি ফুয়েলের বিশুদ্ধতা এবং গুণমান যেমন বজায় রাখতে সহায়তা করে তেমনি এটি ফুয়েল পাম্প, ফিল্টার, ইনজেক্টর বা কার্বুরেটর ভাল রাখতে বিশেষ ভুমিকা রাখে। ফলস্বরূপ, এটি পরিস্কার ও মসৃণ ফুয়েল সাপ্লাই নিশ্চিত করে পরোক্ষভাবে ফুয়েল সাপ্লাই কম্পোনেন্টগুলোর সার্ভিসলাইফ বাড়িয়ে দেয়।

এছাড়াও একটি পরিষ্কার ও মসৃন ফুয়েল সাপ্লাই সিস্টেম মসৃণ কম্বাশ্চন নিশ্চিত করে, ইঞ্জিন নকিং ও ওভারহিটিং কমাতে সাহায্য করে। ফলস্বরুপ ইঞ্জিনের থ্রোটল রেসপন্স ও সামগ্রিক পারফর্মেন্স উন্নত হয়। একইভাবে, এটি ইঞ্জিনের অযথোচিতো চাপ কমায় এবং রিলেটেড পার্টসগুলির স্বাভাবিক কার্যক্ষমতা হ্রাস কমায়। তাই, ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণ পরিষ্কার রাখায় কোন না কোনভাবে মোটরসাইকেলের সার্ভিস লাইফও বেড়ে যায়। 

সুতরাং, সবমিলিয়ে দেখা যায় মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার রাখার ভালো ফল অনেক। এই কাজটি নিয়মিত করা হলে এটি কেবল ট্যাঙ্কের মরিচা প্রতিরোধ ও তলানি জমাই রোধ করে না   বরং ফুয়েল লাইন পরিষ্কার রাখে এবং এসম্পর্কিত বিভিন্ন পার্টসও ভালো রাখে। আর নিশ্চিতভাবেই এটি মোটরসাইকেলের ইঞ্জিনের ভাল পারফরম্যান্সও নিশ্চিত করে। সুতরাং, এই মেইনটেন্যান্স ওয়ার্কটিতে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ।

 

টিপস টেকনিক্যাল বিষয়

Discussion 8 Comments