CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

টিভিএস বিজয়োল্লাস ক্যাশব্যাক অফার ২০২৩ - ৮০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

টিভিএস বিজয়োল্লাস ক্যাশব্যাক অফার ২০২৩ - ৮০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
0 Add us on
Arif Raihan Opu
1 Followers
Published: December 12, 2023
Add on
No audio available

বাংলাদেশের বিজয় দিবস মাসের উপলক্ষ্যে টিভিএস তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে টিভিএস বিজয়োল্লাস ক্যাশব্যাক অফার ২০২৩। টিভিএস মোটরসাইকেল তাদের নির্দিষ্ট কিছু মডেলের উপর দিচ্ছে ক্যাশব্যাক অফার।

টিভিএস বিজয়োল্লাস ক্যাশব্যাক অফার ২০২৩ - ৮০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

দীর্ঘ নয় মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীনতা বিজয় উৎসব উপলক্ষ্যে টিভিএস মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় একটি ক্যাশব্যাক অফার।

টিভিএস তাদের নির্দিষ্ট কিছু মডেলে দিচ্ছে ক্যাশব্যাক অফার । টিভিএস এই অফারে দিচ্ছে সর্বোচ্চ ৮,০০০ টাকা ক্যাশব্যাক অফার। টিভিএস এর সবচেয়ে জনপ্রিয় সিরিজ হচ্ছে Apache RTR সিরিজ। টিভিএস এই সিরিজের Apache RTR 1602V বাইকটিতে দিচ্ছে ৮,০০০ টাকার ক্যাশব্যাক অফার। 

এছাড়া টিভিএস তাদের কমিউটার সেগমেন্টের TVS Raider 125, TVS Metro Plus, এবং TVS Radeon মডেলেও দিচ্ছে ক্যাশব্যাক অফার। বর্তমানে নেকেড স্পোর্টস সেগমেন্টের জনপ্রিয় মডেল TVS Apache RTR 160 4V বাইটিতেও রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক। 

টিভিএস বিজয়োল্লাস ক্যাশব্যাক অফার

অপরদিকে টিভিএস কিছু দিন আগেই লঞ্চ করেছে RTR 160 4V এর নতুন একটি ভার্সন। এই ভার্সনটি ফুয়েল ইঞ্জেকশন সহ নতুন অনেক আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। নতুন এই বাইকটি হচ্ছে TVS Apache RTR 160 4V RTFI। 

Also Read: টিভিএস এই করোনায় দিচ্ছে বড় ধরনের ডিস্কাউন্ট অফার

সম্পূর্ণ নতুন ভাবে এই বাইকটি ডিজাইন ও আপডেট করা হয়েছে। বাইকটিতে ফুয়েল ইঞ্জেকশন ছাড়াও ব্রেকিং ও ব্যালেন্সের উপর অনেক আপডেট করা হয়েছে।

আপনি যদি এই ক্যাশব্যাকটি উপভোগ করতে চান এবং টিভিএস এর সকল বাইক সম্পর্কে জানতে চান তবে আপনার কাছাকাছি টিভিএস মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। 

টিভিএস বিজয়োল্লাস ক্যাশব্যাক অফার ২০২৩

আমরা আশা করছি টিভিএস তাদের উচ্চ সিসির আধুনিক মোটরসাইকেল মডেল গুলো দ্রুত বাংলাদেশে লঞ্চ করবে। আমরাও টিভিএস এর উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশের রাস্তায় দেখতে পাবো। ধন্যবাদ। 

খবর মোটরসাইকেল কোম্পানি অফার কোম্পানী অফার টিভিএস

Discussion 8 Comments