ই-ট্যাক্স টোকেন ও ই-রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিভাবে নিতে পারবেন?

This page was last updated on 30-Apr-2026 05:30pm , By Badhan Roy

বাইক বা গাড়ি চালাতে গেলে ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাথে রাখা বাধ্যতামূলক। কিন্তু সম্প্রতি বিআরটিএ সার্ভিস পোর্টাল এর ডিজিটালাইজেশন প্রসেস দিন দিন উন্নত হওয়ার ফলে এখন আর প্রয়োজনীয় ডকুমেন্ট বহনের প্রয়োজন নেই। আজ আমরা জানবো যেভাবে খুব সহজেই আপনার স্মার্টফোন দিয়ে ই-ট্যাক্স টোকেন ও ই-রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে পারবেন।

 

সর্বপ্রথম আপনার স্মার্টফোনের ব্রাউজার থেকে bsp.brta.gov.bd সাইটে প্রবেশ করে আপনার বিএসপি একাউন্টে লগইন করতে হবে। এরপর মেনু বার থেকে মোটরযান সংক্রান্ত অপশনে ক্লিক করতে হবে। এর পরের ধাপে মোটরযান সংযুক্তকরন অংশে রেজিস্ট্রেশন নাম্বার, মালিকের নাম, চ্যাসিস নম্বর, ইঞ্জিন নাম্বার ও উৎপাদনের বছর তথ্যগুলো পূরণ করতে হবে। এরপর সংযুক্ত করুন অংশে ক্লিক করতে হবে। 

মোটরযানের তথ্য সফলভাবে সংযুক্ত করার পর স্ক্রিন টি রিফ্রেশ করে মেনু বারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হোম অপশনে ক্লিক করতে হবে। এরপর ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করলে মোটরযানের তথ্য অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার নিবন্ধিত মোটরযানের রেজিস্ট্রেশন নাম্বার এবং তার পাশ দিয়ে ই-ট্যাক্স টোকেন সার্টিফিকেট, ই-রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট অপশন আছে। 

এই অপশন গুলো তে ক্লিক করা মাত্রই দেখতে পাবেন কয়েক সেকেন্ডের ভিতর আপনার ই-ট্যাক্স টোকেন এবং ই-রেজিস্ট্রেশন তৈরী হয়ে গিয়েছে। এবার এগুলো ডাউনলোড করে আপনার ফোনে সংরক্ষণ করলেই আপনাকে এর পর থেকে আর প্রয়োজনীয়্ ডকুমেন্ট বহনের প্রয়োজন নেই। সড়কে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট এবং আইন শৃংখলা বাহিনী ডকুমেন্ট দেখতে চাইলে আপনার ফোন থেকেই উক্ত ডকুমেন্ট গুলো প্রদর্শোন করতে পারবেন। 

উল্লেখ্য, যেহেতু আপনি কাগজের ডকুমেন্ট বা স্মার্ট কার্ড বহন করছেন না সেহেতু সড়ক পরিবহন আইন ২০১৮ এর কোন ট্রাফিক আইন যদি আপনি ভঙ্গ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে উক্ত চেকপোস্টের স্থানেই জরিমানা পরিশোধ করতে হবে বা মামলা ভাঙ্গাতে হবে। কারন এই ক্ষেত্রে ট্রাফিক সার্জেন্ট আপনার কোন ডকুমেন্ট জব্দ করে আপনাকে জরিমানা পরিশোধের নির্দিষ্ট সময়সীমা দিতে পারছেন না। অন্যথায় আপনার বাইক বা মোটরযান জব্দ অথবা কারাদন্ড হতে পারে।

 

বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডি এর সাথেই থাকুন। 

Latest Bikes

Yakuza Viraj

Yakuza Viraj

Price: 0

RYDO Leaf Black

RYDO Leaf Black

Price: 50000

Yakuza Neu

Yakuza Neu

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

REVOO B12

REVOO B12

Price: 0

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

View all Upcoming Bikes