CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Yamaha FZS V2 ১৫০ সিসি সেগমেন্টে কমফোর্ট ও রিলায়েবিলিটির ভরসার নাম - সাকিব

Yamaha FZS V2 ১৫০ সিসি সেগমেন্টে কমফোর্ট ও রিলায়েবিলিটির ভরসার নাম - সাকিব
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: September 28, 2025
Add on
No audio available

আমি সাকিব , আমি Yamaha FZS V2 চালাই। ১৫০cc সেগমেন্টে এটি অন্যতম জনপ্রিয় বাইক। এর লুক, ফুয়েল ইনজেকশন সিস্টেম এবং কমফোর্ট রাইডিং মিলিয়ে দারুণ একটি প্যাকেজ। তবে হেডলাইটের আলো কিছুটা কম।

বাইক কেনার দিনটা ছিল একেবারেই স্বপ্ন পূরণের মতো। মামা আমার সাথে ছিলেন, শোরুম থেকে বাইক বের করার পর প্রথম রাইডের মুহূর্তটা ছিল অসাধারণ। তখন এক্সসাইটমেন্ট আর গর্বে বুক ভরে গিয়েছিল। ১৫০cc সেগমেন্টে এটি আমার দ্বিতীয় বাইক।

yamaha fzs v2

এখন পর্যন্ত প্রায় ৭,০০০+ কিলোমিটার চালানো হয়েছে। Yamaha-এর সার্ভিস নেটওয়ার্ক বেশ ভালো, যদিও কিছু জায়গায় ওয়েটিং টাইম একটু বেশি হয়। তবে আমি YRC Fatickchari-এর সদস্য হওয়ায় সার্ভিসে অনেক সুবিধা পাই।

Also Read: Motorcycle Price In Bangladesh 

Yamaha FZS V2 বাইকের ভালো দিক -

Yamaha FZS V2  বাইকের উন্নতির জায়গা - 

মাইলেজ সিটিতে: ৪০–৪২ কিমি/লিটার , হাইওয়েতে: ৪৫–৪৮ কিমি/লিটার , মাইলেজ ভালোই বলা যায়। ডেইলি রাইডে বাইকটি বেশ আরামদায়ক। লং ট্যুরেও পারফরম্যান্স ভালো, তবে বেশি স্পিডে ভাইব্রেশন টের পাওয়া যায়। তবুও দীর্ঘসময় রাইড করলেও তেমন অসুবিধা হয় না।

yamaha fzs v2

Yamaha FZS V2 বেছে নেওয়ার মূল কারণ হলো কমফোর্ট, ব্র্যান্ড ভ্যালু এবং রিলায়েবিলিটি। ফুয়েল ইনজেকশন সিস্টেম থাকায় মাইলেজও ভালো পাওয়া যায়। Fazer সিরিজের মধ্যে আমার দেখা সেরা বাইক হলো FZ-V2।

Also Read: Yamaha Bike Price in Bangladesh 

যারা ব্যালান্সড পারফরম্যান্স, ভালো লুক এবং মাইলেজ চান, তাদের জন্য Yamaha V2 দারুণ একটি অপশন। তবে ABS এবং মিটার আপডেট হলে বাইকটি আরও ভালো হতো। Yamaha V2 আমার কাছে ভরসার নাম। পারফরম্যান্স, লুক আর রাইডিং কমফোর্ট সব দিক থেকেই আমি সন্তুষ্ট। যদিও দুই-একটি ছোটখাটো বিষয় উন্নত হলে এটি এক কথায় পারফেক্ট বাইক হতে পারত। ধন্যবাদ । 

লিখেছেনঃ সাকিব 

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

মোটরসাইকেল মালিকানা রিভিউ স্ট্যান্ডার্ড বাইক ইয়ামাহা ১৫৫সিসি

Discussion 8 Comments