CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Yamaha FZS FI বাইক নিয়ে মালিকানা রিভিউ - ইমন

Yamaha FZS FI বাইক নিয়ে মালিকানা রিভিউ - ইমন
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: February 22, 2024
Add on
No audio available

আমি আসাদুজ্জামান ইমন। আজ আমি আপনাদের কাছে আমার Yamaha FZS FI বাইকটির সাথে আমার ১ বছর ৯ মাসের পথ চলার অভিজ্ঞতা শেয়ার করবো। প্রথমে আমি একটি অনুষ্ঠানে যেয়ে এই বাইকটি দেখে ক্রাশ খেয়ে ফেলি ।

Yamaha FZS FI বাইক নিয়ে মালিকানা রিভিউ

  Yamaha FZS FI বাইক নিয়ে মালিকানা রিভিউ - ইমন

সংসারের দায়িত্ত থাকার কারনে, অল্প অল্প করে গোছানো নিজের কষ্টের টাকায় ২০২২ সালের ২ জুন কুষ্টিয়া A.S Motors থেকে ২,১৬,৫০০ টাকা দিয়ে কিনে ফেলি আমার স্বপ্নের প্রথম বাইক। তারপর থেকে শুরু হল বাইকটির সাথে আমার পথ চলা। বাইকটি নিয়ে আমি বেশ কয়েকটি ছোট ট্যুর দিয়েছিলাম পারফরমেন্স খুবই ভাল , প্রাইভেট জব করার কারনে লং ট্যুর দিতে পারি নাই তারপরেও পাবনা থেকে যশোর আমি প্রতি মাসেই যাই সেখানেও ভাল রেজাল্ট পেয়েছি।

Also Read: নতুন বছরে দাম কমলো ইয়ামাহা মোটরসাইকেল

Yamaha FZS FI বাইকটির কিছু ভালো দিক - 

Also Read: ইয়ামাহা পুজা অফার এসিআই মোটরস

Yamaha FZS FI বাইকটির কিছু খারাপ দিক - 

  Yamaha FZS FI বাইক নিয়ে মালিকানা

Also Read: Yamaha Family Day - ইয়ামাহা রাইডার্স ডে আউট

সব জিনিসের ভালো এবং খারাপ দিক আছে। বাইক মন ভালো করার অন্যতম বাহন। এই বাইকটিতে আমি ৯০ কিলোমিটার/ ঘণ্টা স্পিড তুলতে পেরেছি যদিও আমি স্পিডে চলানো পছন্দ করি না। বাইকটি দিয়ে আমি অফিসে যাওয়া আসা,আমার প্রতিদিনের কাজগুলা সহজেই করতে পারি। প্রায় ১৮,০০০ কিলোমিটার চলা এই বাইকটি এখনো টায়ার চেঞ্জ করা হয়নি শুধু ব্রেক প্যাড, এয়ার ফিল্টার, প্লাগ ছাড়া। 

আমার বাইক ৫ বার ফ্রি সার্ভিস করাই এবং ২ বার পেইড সার্ভিস করাই। আমি ইয়ামাহা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যাবহার করি। আমি পাবনা থেকে যশোর যাই, যাওয়া আসা মিলে ২০০ কিলোমিটার + রাইড করেছিলাম বাইকের মাইলেজ ৪৫+ যা অনেক সন্তুস জনক।

Also Read: Yamaha FZS FI Sp Edition ১২,০০০কিমি মালিকানা রিভিউ

বাইকের প্রতি সব ছেলের ভালবাসা থাকে আমিও একই রকম। বাইক নিয়ে বাইকিং কমিউনিটিতে আসার পরে অনেক ভাইদের সাথে পরিচয় হয়,বাইকিং কমিউনিটির সবাই যে এত ভালো আর আন্তরিক এটা বাইকিং এ না আসলে বুঝতাম না। আর বাইক বিডি গ্রুপ এর কথা কিছু বলার নাই, আমার প্রথম বাইকিং কমিউনিটিতে আসা বাইক বিডি গ্রুপের মাধ্যমে। বাংলাদেশের অন্যতম বাইকিং গ্রুপ বাইক বিডি।

  Yamaha FZS FI বাইক রিভিউ - ইমন

আমি এই গ্রুপে আছি ৯ জানুয়ারি ২০২৪ থেকে বাইকিং গ্রুপ সম্পর্কে ধারনা না থাকার কারনে আমি পিছে পরে গেছি। গ্রুপের পোষ্ট লাইক,কমেন্ট করে সাথে আছি এবং থাকবো। লেখার মাঝে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনেক কথা ছিল আজ আর না, সামনে আবার বলবো । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,ধন্যবাদ সবাইকে। বাইক মানেই বাইক বিডি।

Also Read: ৪ লক্ষ টাকার মধ্যে ইয়ামাহা বাইক এর মূল্য | বাইকবিডি

লিখেছেনঃ  আসাদুজ্জামান ইমন

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

মোটরসাইকেল মালিকানা রিভিউ স্ট্যান্ডার্ড বাইক ইয়ামাহা ১৫৫সিসি

Discussion 8 Comments