CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

TVS Apache RTR 160 4V মালিকানা রিভিউ - শেখ রাসেল

TVS Apache RTR 160 4V মালিকানা রিভিউ - শেখ রাসেল
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: February 09, 2023
Add on
No audio available

আমি মোঃ শেখ রাসেল। ঠিকানা চান্দাইকোনা, রায়গঞ্জ , সিরাজগঞ্জ । আমি TVS Apache RTR 160 4V বাইকটি ব্যবহার করছি , আমি বাইকটি ৪ হাজার কিলোমিটার রাইড করছি আর এই বাইক টাই আমার জীবনের প্রথম বাইক ।

TVS Apache RTR 160 4V

আমি বাইক ভালোবাসি কারণ বাইক মানে হচ্ছে স্বাধীনতা। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করলে একটা শান্তি লাগে এই জন্যই আমি বাইকে বাইক কে ভালবাসি।

কন্ট্রোলিং এবং সিটিং পসিশন এজন্য আমি আমার বাইকটা বেছে নিয়েছি, আমার বাইকটা মূলত নরমাল ইউজ করার জন্য আশেপাশে একটু ভ্রমন এগুলো করার জন্য আমি ব্যবহার করি।

আমার বাইকটা যখন আমি টিভিএস শোরুম থেকে নেই তখন তার বাজার মূল্য ছিল ২ লক্ষ ৪ হাজার টাকা। বাইকটা প্রথম চালানোর অভিজ্ঞতা খুব দারুণ আমি এখন পর্যন্ত যতগুলো বাইক চালাইছি সবথেকে বেস্ট কম্ফোর্ট লাগছে আমার বাইকটি।


আমি এখন পর্যন্ত ৪ টা সার্ভিসিং করেছি সবগুলো সার্ভিস সেন্টার থেকেই করাই নিয়ম মেনে। ২৫০০ কিলোমিটারের আগে আমি মাইলেজ পাইতাম ২৮ এবং ২৫০০ কিলো চলার পরে মাইলেজ পাচ্ছি ৩৮-৪২। আমি আমার বাইকটা নিয়মিত যত্ন করার চেষ্টা করি এর চেইন লুব করা ক্লাস ক্যাবল চেক করা বিভিন্ন ইন্ডিকেটর চেক করা এগুলো আমি প্রতিদিন করে থাকি ।

আমি প্রথমদিকে টিভিএস এর ইঞ্জিন অয়েল ব্যবহার করতাম 20w40 গ্রেডের মিনারেল ইঞ্জিন অয়েল । এর বর্তমান মূল্য হচ্ছে ৫৫০ টাকা এরপরে আমি ব্যবহার করছি সেল যেটা 20w40 গ্রেডের মিনারেল ইঞ্জিন অয়েল । ৪০০ টাকায় ইঞ্জিন অয়েলটি পাওয়া যাচ্ছে এবং সাউন্ড খুবই ভালো হচ্ছে।

আমার এখন পর্যন্ত বাইকের কোন পার্টস পরিবর্তন করতে হয় নাই আলহামদুলিল্লাহ শুধুমাত্র ইন্ডিকেটর একটা লাইট পরিবর্তন করতে হয়েছে। একদিন পিলিয়ন সহ ১২৭ স্পিড পেয়েছি।

TVS Apache RTR 160 4V বাইকের কিছু ভালো দিক -

TVS Apache RTR 160 4V

TVS Apache RTR 160 4V বাইকের কিছু খারাপ দিক -

আমি একদিনে ২০০ কিলোমিটার রাইড করছি , তেমন কোনো সমস্যা হয়নি, বেশ ভালো কম্ফোর্ট পাচ্ছি। আর বাইকটা নিয়ে আমি বেশ খুশি এবং আমার কাছে বেস্ট মনে হয় এটা। এই বাজেটে টিভিএস এর বাইক গুলো বেশ ভালো বাইক মনে হয় আমার কাছে। ধন্যবাদ ।

 

লিখেছেনঃ মোঃ শেখ রাসেল
 
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

টিভিএস মোটরসাইকেল মালিকানা রিভিউ স্ট্যান্ডার্ড বাইক ১৬০সিসি

Discussion 8 Comments