Suzuki Gixxer ৭০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - রসেল রানা

This page was last updated on 06-Jan-2025 05:04pm , By Md Kamruzzaman Shuvo

Suzuki Gixxer ৭০০০ কিলোমিটার মালিকানা রিভিউ


আমি রাসেল রানা । Suzuki Gixxer বাইকটা নিয়ে আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । বাইকটি ৭০০০ কিলোমিটার এর মতো রাইড করেছি এখন ।

suzuki gixxer

আমি বগুড়া জেলার ধুনট থানায়, মথুরাপুর এর গ্রামে বসবাস করছি। এই বাইকটা আমার জীবনের প্রথম বাইক। আমি বাইক ভালোবাসি কারণ বাইক মানে হচ্ছে স্বাধীনতা। কন্ট্রোলের ভিতরে স্বাভাবিক একটা স্পিড এ আমি যদি আমার বাইকটা রাইড় করতে পারি তাহলে জীবনটা খুব ইজি হয় এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করলে একটা শান্তি লাগে এই জন্যই আমি বাইক ভালবাসি।

কন্ট্রোলিং এবং সিটিং পজিশন এর জন্য আমি আমার বাইকটা বেছে নিয়েছি, আমার বাইকটা মূলত নরমাল ইউজ করার জন্য আশেপাশে একটু ভ্রমন এগুলো করার জন্য আমি বাইকটি ক্রয় করি।

suzuki gixxer

আমার বাইকটা যখন আমি সুজুকির শোরুম থেকে ক্রয় করি তখন তার মূল্য ছিল ১ লক্ষ ৭৫ হাজার টাকা। বাইকটা প্রথম চালানোর অভিজ্ঞতা খুব দারুণ আমি এ পর্যন্ত যতগুলো বাইক চালিয়েছি সবথেকে বেস্ট কম্ফোর্ট লাগছে আমার বাইকটা। আমি এখন পর্যন্ত সাতটা সার্ভিসিং করেছি সবগুলো সার্ভিস সেন্টার থেকেই করিয়েছি নিয়ম মেনে।


২৫০০ কিলোমিটারের আগে আমি মাইলেজ পেতাম ৩৮ এবং ২৫০০ কিলোমিটাএ চলার পরে এর মাইলেজ আমি পাচ্ছি ৪৯। আমি আমার বাইকটা নিয়মিত যত্ন করার চেষ্টা করি এর চেইন লুব করা ক্লাস ক্যাবল চেক করা বিভিন্ন ইন্ডিকেটর চেক করা এগুলো আমি ডেইলি করে থাকি ।

আমি প্রথমদিকে মটুল ইঞ্জিন অয়েল ব্যবহার করতাম । 10w40 গ্রেডের মিনারেল এর  মূল্য হচ্ছে  ৫৫০ টাকা এরপরে আমি ইউজ করছি সেল যেটা 20w40 গ্রেডের ।

আমার এখন পর্যন্ত বাইকের কোন পার্টস পরিবর্তন করিনি । শুধুমাত্র ইন্ডিকেটর একটা লাইট পরিবর্তন করতে হয়েছে।

suzuki gixxer

Suzuki Gixxer বাইকের কিছু ভালো দিক -

  • খুবই কম্ফর্ট ভাবে রাইড করা যায়
  • মাইলেজ খুবই ভালো
  • টার্নিং রেডিয়াস খুব ভালো
  • টায়ার সাইজ 140 হওয়াতে কন্ট্রোলিং খুবই ভালো

Suzuki Gixxer বাইকের কিছু খারাপ দিক -

  • পিলিয়ন কম্ফর্ট নেই বললেই চলে
  • ক্লাচ অনেক হার্ড
  • হেড লাইটের আলো খুবই অল্প
  • গিয়ার শিফট অনেক হার্ডর
  • পিলিয়ন সিট হওয়ার কারণে যখনই ব্রেক করা হয় পিছনের মানুষ সামনে চলে আসে।

আমি একদিনে ২০০ কিলোমিটার রাইড করছি , তেমন কোনো প্রব্লেম হয়নি , বেশ ভালো কম্ফোর্ট পেয়েছি । আর বাইকটা নিয়ে আমি বেশ খুশি এবং আমার কাছে বেস্ট মনে হয় এটা। সুজুকি বাইক বাজেটের মধ্যে সেরা বাইক ।

লিখেছেনঃ রাসেল রানা
 
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Latest Bikes

Tailg Orca F50

Tailg Orca F50

Price: 84990

Syntax Gen Z Pro

Syntax Gen Z Pro

Price: 190000

Eloop CR7

Eloop CR7

Price: 170000

View all Sports Bikes