EVECHO AS-12 দৈনন্দিন যাতায়াতে হতে পারে স্মার্ট চয়েস

This page was last updated on 22-Feb-2026 11:06am , By Arif Raihan Opu

ধীরে ধীরে EV এখন ডেইলি সিটি কমিউটিংয়ের একটি বাস্তব বিকল্প হয়ে উঠছে। আজ আমরা এমন একটি ইলেকট্রিক স্কুটার সম্পর্কে জানবো, যেটা টিপিকাল ফিউচারিস্টিক লুকের বাইরে গিয়ে ভিনটেজ ডিজাইন আর আধুনিক প্র্যাক্টিকালিটির একটা সুন্দর ব্যালেন্স তৈরি করেছে। আর তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি EVECHO AS-12 এর ফিচার রিভিউ। 

EVECHO AS-12 ফিচার রিভিউ

EVECHO AS-12 ফিচার রিভিউ

EVECHO AS-12— মূলত রেগুলার সিটি কমিউটারদের কথা মাথায় রেখেই ডিজাইন করা। পুরো স্কুটারটাতেই একটা ভিনটেজ ফিল রাখা হয়েছে। স্কয়ার হেডলাইট, বিগ টেইললাইট, রাউন্ড লুকিং মিরর, কার্ভড বডি লাইন সাথে কম্প্যাক্ট শেপ—এই এলিমেন্টগুলো দেখলে ক্লাসিক স্কুটার গুলোর কথা মনে পড়ে।

তবে ভিনটেজ ফিল থাকলেও এটাকে মোটেও ব্যাকডেটেড লাগে না। কম্প্যাক্ট শেপ হলেও কিছুটা বাল্কি ফিল পাওয়া যায় এটার ওভারঅল আউটলুকে।

পারফরম্যান্সের জায়গায় AS-12-এ রয়েছে একটি ১২০০ ওয়াটের ব্রাশলেস ইলেকট্রিক মোটর, যেটা স্পষ্টভাবেই শহুরে ট্রাফিকের জন্য টিউন করা।

evecho-as12-price-color-bangladesh

এটার টপ স্পিড প্রায় ৫৫ কিলোমিটার পার আওয়ার। এখানে হাই স্পিড মুখ্য না—বরং স্মুথ, কন্ট্রোলড পাওয়ার ডেলিভারিই মূল ফোকাস।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল ইভি স্কুটারের দাম

ব্যাটারির ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়েছে 72V 38Ah এর গ্রাফিন ব্যাটারি। ইভিকো দাবি করেছে এক চার্জে ১০০ থেকে ১২০+ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যেতে পারে—যেটা সিটি ইউজের জন্য বেশ ইমপ্রেসিভ। চার্জিং টাইম আনুমানিক ৬–৮ ঘণ্টা, এবং ঘরেই নরমাল চার্জিং সেটআপে সহজেই চার্জ দেওয়া যায়।

রাইডিং কমফোর্টের দিক থেকে AS-12 যথেষ্ট ইউজার-ফ্রেন্ডলি। স্কুটারটির ওজন প্রায় ১২০ কেজি, আর ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি ১৮০ কেজি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭৫ মিলিমিটার, যা শহরের রাস্তায় চলার জন্য ডিসেন্ট।

আরও পড়ুনঃ সকল ইভিকো স্কুটারের দাম

তবে বরাবরের মতোই আমাদের সাজেশন থাকবে—উঁচু স্পিডব্রেকারগুলো ধীরে পার করার। হ্যান্ডেলবার উঁচু আর ফ্ল্যাট ফুটবোর্ড থাকার কারণে লং সিটি রাইডেও শরীরে অতিরিক্ত চাপ পড়ে না—এটা ডেইলি কমিউটিংয়ের জন্য বড় প্লাস পয়েন্ট। 

evecho-as-12-price-in-bangladesh-color

বাংলাদেশে EVECHO AS-12 (72V 38Ah)-এর দাম প্রায় ১,৪৪,৯০০ টাকা। আপনি যদি ৫৫ কিলোমিটার পার আওয়ারের মধ্যে, মেইনটেন্যান্স-ফ্রি, ভিনটেজ লুকের সাথে কমফোর্টেবল ও স্মুথ একটি ইলেকট্রিক সিটি রাইড এক্সপিরিয়েন্স খুঁজে থাকেন—তাহলে EVECHO AS-12 হতে পারে আপনার জন্য একটি সেন্সিবল ও স্মার্ট চয়েস হতে পারে।

বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

Latest Bikes

Tailg Orca F50

Tailg Orca F50

Price: 84990

Syntax Gen Z Pro

Syntax Gen Z Pro

Price: 190000

Eloop CR7

Eloop CR7

Price: 170000

View all Sports Bikes