কেন Apollo Alpha S1 জিরো ডিগ্রি স্টিল বেল্টেড রেডিয়াল টায়ারটি অন্যতম সেরা?

This page was last updated on 19-Aug-2025 02:59pm , By Arif Raihan Opu

টায়ার হচ্ছে একমাত্র কমপোনেন্ট যা বাইকের সাথে রাস্তার সংযোগ স্থাপন করে থাকে। বিশ্ববিখ্যাত Apollo ব্র্যান্ডের টায়ারটির বাংলাদেশে অফিশিয়াল ডিস্ট্রিবিউটার ইফাদ মটরস লিঃ, দীর্ঘদিন ধরে তাদের বাস, ট্রাক ও অন্যান্য গাড়ির টায়ার যেমন বাংলাদেশে বহুল জনপ্রিয়তা লাভ করেছে একই ভাবে মোটরসাইকেল টায়ারেও Apollo বেশ সাড়া ফেলেছে।

Apollo Alpha S1 - ফিচার্স এবং বিস্তারিত

Apollo Alpha S1 - ফিচার্স এবং বিস্তারিত

Apollo Alpha S1 টায়ারটিতে সম্পূর্ণ নতুন টেকনলজি ব্যাবহার করে তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই বাইকারদের মধ্যে এই টায়ারটির বেশ জনপ্রিয়তা লক্ষণীয়।

Apollo বাংলাদেশের বাজারে জিরো ডিগ্রি স্টিল বেল্টেড রেডিয়াল টায়ারকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমরা গতানুগতিক যেসকল টায়ার ব্যাবহার করে থাকি সেগুলো সাধারণত বায়াসড অথবা পলি-রেডিয়াল হয়ে থাকে, তার তুলনায় Alpha S1 টায়ারের টেকনলজি অনেক এডভান্সড।

Also Read: Apollo Tyre Price In Bangladesh

এর স্টাইলিশ প্যারাবলিক থ্রেড গ্রুভ ডিজাইন দূর্দান্ত গ্রিপের সাথে ভেজা রাস্তায় সুন্দর স্ট্যাবিলিটি দিতে সক্ষম। জিরো ডিগ্রি স্টিল বেল্টেড রেডিয়াল হওয়ার কারনে দ্রুত স্পিড আপ করতে সাহায্য করার পাশাপাশি হাই স্পিডেও বেটায় স্ট্যাবিলিটি বজায় রাখে। 

টায়ারটির শোল্ডারে ব্যাবহার করা হয়েছে প্রিমিয়াম সফটার কম্পাউন্ডের হাই সিলিকা যা কর্ণারিং এর সময় চমৎকার ট্র্যাকশন প্রদান করে। আর সেন্টারে বা মাঝের অংশে ব্যাবহার করা হয়েছে হায়ার সেন্ট্রাল কম্পাউন্ডের হাই সিলিকা যা টায়ারটির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে পারে।

যে কোন রাস্তায় এই টায়ারটি আপনাকে কনফিডেন্ট ভাবে রাইড করতে সাহায্য করবে, এর সাথে এর ব্রেকিং ডিস্টেন্স শর্ট হওয়ার ফলে কন্ট্রোলিং এও বেটার কনফিডেন্স পাওয়া যায়। 

apollo-alpha-s1-price-bangladesh-apollo-tyres

Also Read: Apollo Tyre Price In Bangladesh

প্রায় সকল সাইজেই এই টায়ার টি এভেইলেবল এবং টায়ারটি তার গুণমানের কারনে বাইকারদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে বলে লক্ষ করা যাচ্ছে। Alpha S1 টায়ারটির দাম ও অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বেশ রিজনেবল । তবে আমাদের রেকমন্ডেশন, Apollo Alpha S1 থেকে অপটিমাম পারফর্মেন্স পেতে বাইকের রেকোমেন্ডেড টায়ার প্রেশার এবং সঠিক ইন্সটলেশন লাইন ফলো করুন। 

Latest Bikes

Tailg Orca F50

Tailg Orca F50

Price: 84990

Syntax Gen Z Pro

Syntax Gen Z Pro

Price: 190000

Eloop CR7

Eloop CR7

Price: 170000

View all Sports Bikes