Alpinestars স্মার্ট এয়ারব্যাগ ভেস্ট লঞ্চ করলো বিশ্ব বাজারে

This page was last updated on 15-Mar-2026 01:07pm , By Badhan Roy

মোটরসাইকেল সেফটি গিয়ারের বাজারে নতুন একটি পণ্য উন্মোচন করেছে বিশ্বখ্যাত সেফটি গিয়ার ব্র্যান্ড Alpinestars। দীর্ঘদিনের গবেষণার পর রাইডিং গিয়ারে এয়ারব্যাগ ও ক্র্যাশ ডিটেকশন এআই সংযোজনের প্রযুক্তি অবশেষে বাণিজ্যিকভাবে বিক্রয়ের মুখ দেখেছে। 

Alpinestars এর Tech-Air 5 Plasma এয়ারব্যাগ ভেস্টে যুক্ত করা হয়েছে আল্ট্রা-স্লিম ডিজাইন এবং এআই ভিত্তিক ক্র্যাশ ডিটেকশন প্রযুক্তি। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে প্রথম প্রদর্শনের পর এখন এটি ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।

 

Alpinestars স্মার্ট এয়ারব্যাগ ভেস্ট

Tech-Air 5 Plasma মূলত আলপাইনস্টারসের বিদ্যমান এয়ারব্যাগ সিস্টেম লাইনের নতুন সংযোজন। এই সিরিজের গিয়ারগুলো স্ট্রিট রাইডিং, কমিউটিং, ট্র্যাক, অফ-রোড এবং মোটোক্রস সহ বিভিন্ন ধরনের রাইডিং পরিস্থিতির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। নতুন এই রাইডিং ভেস্টটি রাইডার ও পিলিয়ন উভয়ের জন্য ব্যবহারযোগ্য। 

Alpinestars জানিয়েছে এই ভেস্ট টি তৈরির লক্ষ্য হলো নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আরাম ও স্বাভাবিক চলাচলের সুবিধা যাতে বজায় রাখা যায়। ওজনের দিক থেকেও এটি বেশ হালকা। Tech-Air 5 Plasma বেশ হালকা। এর ওজন মাত্র ১.৫৩ কেজি, যা এর আগের ভার্শনের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম। ফলে এটিকে এখন পর্যন্ত আলপাইনস্টারসের তৈরি সবচেয়ে হালকা এয়ারব্যাগ ভেস্ট সিস্টেম বলা হচ্ছে। 

মিনিমাল ডিজাইনের কারণে এটি সহজেই বেশিরভাগ রাইডিং জ্যাকেটের ভেতরে পরা যায় এবং রাইডারের চলাচলেও বাধা সৃষ্টি করে না। এই ভেস্টের একটি উল্লেখযোগ্য সুবিধা হলো গ্যাস ইনফ্লেটর নিজে পরিবর্তন করার সুযোগ। এয়ারব্যাগ ইউনিট ক্ষতিগ্রস্ত না হলে রাইডার সর্বোচ্চ ছয়বার পর্যন্ত গ্যাস ইনফ্লেটর নিজেরাই বদলাতে পারবেন। 

যেসব দেশে এটি এখন পর্যন্ত অফিশিয়ালি এভেইলেবল সেখানে প্রতিবার অ্যাক্টিভেশনের পর পুরো সিস্টেম সার্ভিস সেন্টারে পাঠানোর প্রয়োজন পড়বে না ফলে সময় ও খরচ দুটোই কমবে। এর আথে Tech-Air 5 Plasma তে উন্নত এআই ক্র্যাশ ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে তিনটি আলাদা রাইডিং মোড রয়েছে অফ-রোড, স্ট্রিট এবং রেস ট্র্যাক মোড। 

ভেস্টে থাকা ছোট একটি এলইডি ডিসপ্লে বাটনের মাধ্যমে সহজেই মোড পরিবর্তন করা যায়। এমনকি গ্লাভস পরা অবস্থাতেও এটি ব্যবহার করা সম্ভব। ফলে অ্যাপ ছাড়াও দ্রুত সেটিং করা যাবে। এই ধরনের নতুন প্রযুক্তির রাইডিং গিয়ার দূর্ঘটনায় ক্ষয়ক্ষতি নূন্যতম পর্যায়ে নিয়ে আসবে ও প্রাণ বাঁচাবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে দেখার বিষয় বাংলাদেশে এই ভেস্ট টি কবে আসে এবং দাম কেমন হয়। 

 

বাইক বিষয়ক সকল জাতীয় ও আন্ত্ররজাতিক তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন।  

Latest Bikes

Yakuza Viraj

Yakuza Viraj

Price: 0

RYDO Leaf Black

RYDO Leaf Black

Price: 50000

Yakuza Neu

Yakuza Neu

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

REVOO B12

REVOO B12

Price: 0

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

View all Upcoming Bikes