CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

সুজুকি ঢাকার পল্টনে উদ্বোধন করেছে নতুন একটি 3S Center!

সুজুকি ঢাকার পল্টনে উদ্বোধন করেছে নতুন একটি 3S Center!
0 Add us on
Arif Raihan Opu
0 Followers
Published: October 21, 2020
Add on
Listen to article
8 min read

Suzuki Motorcycles Bangladesh ঢাকার পল্টন এরিয়াতে উদ্বোধন করেছে নতুন 3S Center। শোরুমটির ঠিকানা হচ্ছে বিজয় নগর পানির ট্যাঙ্ক এর পাশে।

suzuki 3s center in dhaka 

সুজুকি ঢাকার পল্টনে উদ্বোধন করেছে নতুন একটি 3S Center!


প্রিমিয়াম সেগমেন্টে সুজুকি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোম্পানি। সুজুকির অন্যতম জনপ্রিয় সিরিজ হচ্ছে Suzuki Gixxer সিরিজ। বাংলাদেশে ১৫০-১৬০ প্রিমিয়াম কমিউটার স্পোর্টস সেগমেন্টে জিক্সার অনেক জনপ্রিয়। এই নতুন 3S Center এ রয়েছে একটি সেলস পয়েন্ট, সেই সাথে রয়েছে একটি সার্ভিস এরিয়া। 

এছাড়া আরও রয়েছে পার্টস এর জন্য আলাদা একটি জায়গা। এই শোরুমটি উদ্বোধন এর সময় সেখানে উপস্থিত ছিলেন র‍্যাঙ্কন মোটরবাইকস লিমিটেড এর সিইও মিস্টার কাজী আশিকুর রহমান, ১৩ নাম্বার ওয়ার্ড এর কমিশনার মিস্টার এনামুল হক সহ র‍্যাঙ্কন মোটরবাইকস এর উচ্চপদস্থ কর্মকর্তারা।

suzuki gsx-r 150 yellow color front tire side panel

 সুজুকি বাংলাদেশে অন্যতম জাপানী মোটরসাইকেল ব্র্যান্ড যাদের বাংলাদেশের গাজীপুরে কারখানা রয়েছে। সুজুকির ভিন্ন ভিন্ন সেগমেন্টে যেটা ১১০ থেকে ১৬৫সিসি এর অনেক গুলো মডেলের মোটরসাইকেল রয়েছে। এই ২০২০ সালে এসে তারা নতুন ৫টি মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছে। 

যার মধ্যে প্রথমেই রয়েছে নতুন Suzuki Gixxer। এছাড়া আরও রয়েছে  Suzuki Bandit যা একটি ১৫০সিসি নেকেড স্পোর্টস বাইক।

এছাড়াও সুজুকি দুটি নতুন কমিউটার বাইক এই বছর লঞ্চ করেছে। তাদের মধ্যে একটি হচ্ছে Suzuki GSX125 এবং Suzuki Samurai। অপর দিকে সুজুকির স্কুটার লাইন আপেও রয়েছে অনেক দারূন সব স্কুটার। এদের মধ্যে রয়েছে Lets, Access এবং প্রিমিয়াম সেগমেন্টে রয়েছে Suzuki Burgmansuzuki gixxer gsx125 and gsxr150

Rancon Motorbikes Ltd জিক্সার সিরিজে রয়েছে ৮ ভিন্ন ভিন্ন মডেলের বাইক। নতুন Suzuki Gixxer বাংলাদেশে লঞ্চ হবার পর পর বাইকারদের মাঝে সাড়া ফেলে। এর নতুন ডিজাইন সেই সাথে এলইডি হেডলাইড, প্রশস্থ পিলিয়ন সিট, নতুন ডিজিটাল স্পিডোমিটার, মোটা রেয়ার টায়ার ও স্পোর্টি মাফলার এবং একদম নতুন স্পোর্টি লুকস। Lets See Suzuki Gixxer price in Bangladesh here. 

বাইকারদের দুইটি ভার্সন থেকে বেছে নেবার সুযোগ রয়েছে। তারা চাইলে কার্বুরেটর ভার্সন এর সাথে ডুয়েল ডিস্ক ব্রেক ক্রয় করতে পারেন। আবার তারা চাইলে এফআই ভার্সনের সাথে BS6 ইঞ্জিন সহ ডুয়েল ডিস্ক বাইকটি ক্রয় করতে পারেন। এছাড়া এই বাইকটির সামনের দিকে দেয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস।

Address of Suzuki World (3S Center)

Suzuki World. 89, Box culvert Road, Bijoy Nagar, paltan. 01771-323309

সুজুকি খবর Suzuki Bike price in BD

Discussion 8 Comments