রিভো মেগা ক্যাশব্যাক অফার অক্টোবর ২০২৫ - সর্বোচ্চ ১২০০০ টাকা ক্যাশব্যাক

This page was last updated on 21-Oct-2025 12:22pm , By Arif Raihan Opu

ইলেক্ট্রিক ভেহিকল বা ইলেক্ট্রিক স্কুটারের জনপ্রিয়তা বাংলাদেশে বেড়েই চলেছে। বর্তমানে বাংলাদেশে অনেক ইভি ব্র্যান্ড রয়েছে। তবে জনপ্রিয়তার দিক থেকে বর্তমানে রিভো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইভি স্কুটার ব্র্যান্ড। 

রিভো মেগা ক্যাশব্যাক অফার অক্টোবর ২০২৫

রিভো ক্যাশব্যাক অফার অক্টোবর ২০২৫

বাংলাদেশে রিভো অফিশিয়ালি লঞ্চ হবার পর থেকেই স্কুটারপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। আর তারা বাংলাদেশে প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে নিয়ে এসেছে দারূণ এক অফার। রিভো বাংলাদেশ তাদের এক বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে দিচ্ছে মেগা ক্যাশব্যাক অফার অক্টোবর ২০২৫। 

বাংলাদেশে বর্তমানে ইলেক্ট্রিক ভেহিকল বা স্কুটারের চাহিদা অনেকাংশে বেড়ে গিয়েছে। সহজে রাইড করা যায়, লো মেইনটেনেন্স এবং খরচ কম হবার কারণে অনেকেই ইভির দিকে ঝুকে পরেছেন।

সেই সাথে দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে ইভি বেশ আরামদায়ক একটি বাহন হবার কারনে ইভি স্কুটারের চাহিদা অনেক বেড়েছে। রিভো বাংলাদেশে লঞ্চ হবার পরে মার্কেটে বেশ ভাল একটি অবস্থান তৈরি করেছে। বর্তমানে ইভির মার্কেটে রিভো বেশ উপরের দিকে অবস্থান করছে। 

রিভোর স্কুটার লাইন আপে বেশ কিছু আকর্ষণীয় এবং স্টাইলিশ স্কুটার রয়েছে। তবে এই তালিকায় একটি এডিভি স্টাইলের স্কুটারও রয়েছে। এই মডেলটি হচ্ছে REVOO E52। স্কুটারটির আউট লুকস, স্টাইল এবং ডিজাইন সব কিছু মিলিয়ে এটি একটি এডিভির মতই। 

আর রিভো এই স্কুটারটিতে দিচ্ছে ১২,০০০ টাকার ক্যাশব্যাক। এছাড়া রিভো সর্বোনিম্ন ৩,০০০ টাকা থেকে শুরু করে ১২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে। এই অফারটি চলবে আগামী ৩১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত। 

রিভোর সকল স্কুটার সম্পর্কে জানতে, দেখতে অথবা ক্রয়ের জন্য রিভো বাংলাদেশ এর শোরুমে যোগাযোগ করুন। এছাড়া এই অফারে আপনার পছন্দের স্কুটারটি ক্রয় করে ক্যাশব্যাক অফারটি গ্রহণ করতে পারেন। 

মোটরসাইকেল ও স্কুটার সম্পর্কিত সকল তথ্য, খবর এবং আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।  

Latest Bikes

E-MAX S80

E-MAX S80

Price: 0

E-MAX S600

E-MAX S600

Price: 0

E-MAX FX

E-MAX FX

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

E-MAX S80

E-MAX S80

Price: 0

E-MAX S600

E-MAX S600

Price: 0

E-MAX FX

E-MAX FX

Price: 0

View all Upcoming Bikes