CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

মোটরসাইকেল Ignition System CDI, TCI ও Digital Ignition এর কাজ কি?

মোটরসাইকেল Ignition System CDI, TCI ও Digital Ignition এর কাজ কি?
0 Add us on
Rafi Kabir
0 Followers
Published: September 29, 2025
Add on
No audio available

মোটরসাইকেলের ইঞ্জিন চালানোর জন্য জ্বালানি (fuel) আর বাতাসের (air) মিশ্রণকে সঠিক সময়ে জ্বালানো খুব দরকার। আর এই কাজটাই করে Ignition System। সহজভাবে বললে, Ignition System ইঞ্জিনের সঠিক মুহূর্তে স্পার্ক প্লাগে স্পার্ক পাঠায়, যাতে জ্বালানি-বাতাস মিশ্রণ বিস্ফোরণ ঘটায় আর ইঞ্জিন শক্তি তৈরি করতে পারে। সময় মতো যদি এই স্পার্ক না আসে, তাহলে ইঞ্জিন ভালোভাবে কাজ করবে না মাইলেজ কমবে, পাওয়ার কম হবে, এমনকি বাইক স্টার্টও নাও নিতে পারে।

আজকাল মোটরসাইকেলে মূলত তিন ধরনের Ignition System দেখা যায়:

CDI (Capacitor Discharge Ignition)

CDI সিস্টেমে একটি Capacitor চার্জ হয় এবং খুব দ্রুত সেই চার্জ Ignition Coil এ পাঠায়। Coil সেই চার্জকে হাজার হাজার ভোল্টে রূপান্তর করে স্পার্ক প্লাগে পাঠায়। এটা একদম "High Voltage, Short Duration Spark" তৈরি করে। বর্তমানে প্রায় সব কোম্পানির মোটরসাইকেলেই CDI ব্যবহৃত হচ্ছে। যেমন- Hero Splendor, Bajaj Pulsar, Yamaha R15, Honda CB Shine কিংবা TVS Apache RTR এর মতো জনপ্রিয় বাইকগুলোতে এই প্রযুক্তি পাওয়া যায়।

সুবিধা

অসুবিধা 

ব্যবহার:

CDI সিস্টেম বেশি দেখা যায় ছোট ইঞ্জিনের বাইক, commuter বাইক ও off-road বাইকে।

TCI (Transistor Controlled Ignition)

এখানে একটি Transistor কন্ট্রোল করে কখন Ignition Coil চার্জ হবে আর কখন স্পার্ক পাঠাবে। এটা "Low Voltage, Long Duration Spark" তৈরি করে, মানে স্পার্ক CDI-এর চেয়ে বেশি সময় ধরে থাকে। আজকের দিনে অনেক আধুনিক মোটরসাইকেলে TCI ব্যবহার করা হয়। যেমন- Honda Shine SP, Yamaha FZ সিরিজ, TVS Radeon ইত্যাদি। এই প্রযুক্তি বাইকের পারফরম্যান্স, মাইলেজ এবং ইঞ্জিনের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে।

সুবিধা

অসুবিধা

ব্যবহার:

TCI সিস্টেম সাধারণত বড় ইঞ্জিনের বাইকে (Cruiser বা Touring) বেশি দেখা যায়, যেখানে smooth ride দরকার।

Digital Ignition System

এটা আধুনিক Ignition System যেখানে ECU (Engine Control Unit) পুরো সিস্টেম কন্ট্রোল করে। সেন্সর থেকে তথ্য (engine speed, throttle position, load ইত্যাদি) নিয়ে ECU ঠিক করে দেয় কখন ও কত শক্তির স্পার্ক হবে। আজকের দিনে অনেক আধুনিক স্পোর্টস এবং স্ট্যান্ডার্ড বাইকে Digital Ignition System ব্যবহার করা হচ্ছে। যেমন- Yamaha R15 V4, Honda CBR সিরিজ, KTM Duke সিরিজ ইত্যাদি। এই প্রযুক্তি ব্যবহার করে বাইকের পারফরম্যান্স, নিরাপত্তা এবং স্থায়িত্ব নিশ্চিত করা যায়। এটা একদম "Smart Ignition System"।

সুবিধা 

অসুবিধা 

ব্যবহার:

Modern স্পোর্টস বাইক, প্রিমিয়াম বাইক ও হাই-এন্ড মডেলে ব্যবহৃত হয়।


 সবশেষে একটাই কথা বলব যে CDI = Power, TCI = Smoothness, Digital = Smart Efficiency।

টেকনিক্যাল বিষয়

Discussion 8 Comments