CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

মোটরসাইকেলের ডিস্ক ব্রেক প্যাড এর কাজ কি?

মোটরসাইকেলের ডিস্ক ব্রেক প্যাড এর কাজ কি?
0 Add us on
Rafi Kabir
0 Followers
Published: October 20, 2025
Add on
No audio available

মোটরসাইকেলের ব্রেক সিস্টেমের সবচেয়ে প্রধান অংশগুলোর মধ্যে একটি হলো ডিস্ক ব্রেক প্যাড। ডিস্ক ব্রেক প্যাডই হলো সেই উপাদান যা রোটর (disc/rotor)-এর সাথে ঘর্ষণ (friction) করে গতি কমায় বা থামায়। প্যাড ছাড়া ডিস্ক ব্রেকের কোনও মানে নেই তাই ডিস্ক প্যাডের ধরন, রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানাটা খুবই জরুরি।

আজকে আমরা  ডিস্ক প্যাড কী, কীভাবে কাজ করে, কোন ধরণের  ডিস্ক প্যাড আছে, প্রতিটির সুবিধা-অসুবিধা কিভাবে ঠিকঠাক ট্রায়াল/বেড-ইন (bed-in) করতে হয়, কখন বদলানো দরকার সেটা আলোচনা করব ।

ডিস্ক ব্রেক প্যাড কাজ কি?

 ডিস্ক প্যাড হল একটি ছোট “ব্রেকিং ব্লক” যার এক পাশে থাকে metal back plate (প্লেট) এবং অন্য দিকে থাকে friction material (লাইনার)। যখন ব্রেক লিভার টিপলে ক্যালিপার (caliper)  ডিস্ক প্যাডকে রোটরের দিকে চেপে দেয় এবং friction এর কারণে রোটর কেবল ঘুরতে পারে না, বাইক ধীরে হয় বা থামে। ফ্রিকশন মেটেরিয়াল তাপ তৈরি করে। তাই  ডিস্ক প্যাড ও রোটরকে সেই তাপ সহ্য করার মতো ভাবে বানাতে হয় সেটাই  ডিস্ক প্যাড ডিজাইন ও ম্যাটিরিয়াল নির্ধারন করে।

ডিস্ক প্যাডের প্রধান অংশ

Back plate: স্টিল বা অ্যালোইনের পাতলা প্লেট যা ক্যালিপারের সঙ্গে জোড়া লাগে।

Friction material (lining): প্যাডের কার্যকর অংশ যা বিভিন্ন উপাদান মিশে থাকে (organic, semi-metallic, sintered ইত্যাদি)।

Shim (optional): কিছু প্যাডে vibration কমাতে rubber/metal shim থাকে।

Rivets / Adhesive: lining back-plate এ রাখতে ব্যবহৃত হয়।

প্যাডের ধরণ ও তাদের বৈশিষ্ট্য

বাজারে প্রধানত তিন শ্রেণির প্যাড দেখা যায় যেমন Organic (Resin), Semi-Metallic, Sintered (Metallic)। 

Organic (Resin / Non-asbestos organic, NAO)

রাবার, Kevlar, carbon fibers, fillers ও রিসিন মিশ্রণ দিয়ে তৈরী।

ফিলিং তুলনামূলক নরম; ভাল initial bite (প্রাথমিক গ্রিপ)।

কম শব্দ করে (quiet)।

উচ্চ তাপে fade হতে পারে।

রোটর কম ক্ষয় হয়।

সিটি-কমিউটিং, লাইট রাইডিং, স্কুটার ইত্যাদিতে ব্যবহার করা হয়

শান্ত, আরামদায়ক ব্রেকিং, তবে রেস/হার্ড ব্রেকিং এ তাপ সমস্যার সম্ভাবনা বেশি।

Semi-Metallic

রিসিনের সঙ্গে স্টিল-ফাইবার/আইরন কণিকা মিশিয়ে তৈরী

ফিলিং হলো হার্ডার; ভালো তাপ সহনশীলতা, ভালো ফ্রিকশন।

শব্দ তুলনামূলক একটু বেশি হতে পারে; ব্রেকিং বাইট ভালো।

রোটর ক্ষয় Organic-এর থেকে বেশি (কিন্তু sintered-এর চেয়ে কম)।

স্ট্যান্ডার্ড স্পোর্ট বাইক, হেভি-কমিউট, টুরিং মাঝারি বাইকে ব্যবহার করা হয়।

ব্যালান্স-ড পারফরম্যান্স; মিশ্র ব্যবহারে জনপ্রিয়।

Sintered (Metallic / Sintered-metal)

ধাতব কণিকা (ব্রাস, তামা ইত্যাদি) প্রেস করে high-temperature সাইন্টারিং করা।

ফিলিং খুবই হার্ড ও টেম্পারেচার-টলরেন্ট।

বিশেষ করে ওয়েটি কন্ডিশন বা রেসিং-এ ভালো।

রোটর ক্ষয় তুলনামূলক বেশি (abrasive)।

মাঝে মাঝে খটখট বা সিরি হতে পারে।

ব্যবহার করা হয় রেসিং, এন্ডুরো, হেভি-ডিউটি/braking applications, বাইক-ওয়েহিক্যাল যেগুলো ভেজায় বা ধুলোয় চলে।

শক্ত, টেকসই, উচ্চ তাপে কার্যকর; তবে রোটর-ওয়্যার বেশি।

অনেক ব্র্যান্ড বিভিন্ন মিশ্রণ দেন (e.g., kevlar এবং metal)  তাই একই শ্রেণিরও পারফরম্যান্স ভিন্ন হতে পারে।

ডিস্ক প্যাড কিভাবে পারফর্ম করে

প্যাড ও রোটর এর ঘর্ষনে তাপ তৈরি হয়। তাপ যত বাড়ে, friction material এর গুন বদলে যেতে পারে আর এই ঘটনার নাম brake fade। Fade মানে হচ্ছে ব্রেকিং পটেন্সি কমে যাওয়া।

ভালো ডিস্ক প্যাড তাপকে দ্রুত ছড়ায় (heat dissipation) ও উচ্চ তাপে ভেতরের রেসিন/ফিলার বজায় রাখতে পারে।

প্যাডের ক্ষয় লক্ষণ ও কখন বদলাবেন

লক্ষণগুলো:

কখন বদলাবেন:

ডিস্ক প্যাড নির্বাচন

ইনস্টলেশন ও সেফটি টিপস (Installation & Safety Tips)

ডিস্ক ব্রেক প্যাড হলো আপনার বাইকের সেই ছোট পার্টস কিন্তু সবচেয়ে জরুরি অংশ। প্যাডের ধরন নির্বাচন, নিয়মিত চেক ও সময়মতো বদল এগুলো ঠিকঠাক না খেয়াল করলে নিরাপত্তা, ব্রেকিং পারফরম্যান্স ও রোটরের ক্ষয় হয়ে যায়।

টেকনিক্যাল বিষয়

Discussion 8 Comments