ব্যাগার বাইকের সংক্ষিপ্ত ইতিহাস

This page was last updated on 07-May-2026 09:41am , By Badhan Roy

স্পোর্টস, ক্রুজার, ন্যাকেড, এডিভি, সহ বেশ অনেক ক্যাটাগরির মোটরসাইকেল এর সঙ্গে আমরা পরিচিত। ব্যাগার তেমনই এক ধরণের মোটরসাইকেল। সাধারণত বিশ্ববিখ্যাত Harley Davidson বাইকগুলো বেশিরভাগই ব্যাগার ক্যাটাগরির হয়ে থাকে। তো আজ আমরা ব্যাগার বাইকের সংক্ষিপ্ত ইতিহাস জানবো।

 ব্যাগার বাইকের সংক্ষিপ্ত ইতিহাস

ব্যাগার বাইকের সংক্ষিপ্ত ইতিহাস

ব্যাগার শব্দটা শুনলেই অনেকের মাথায় ভেসে ওঠে আমেরিকান স্টাইলের ক্রুজার—প্যানিয়ারসহ ভারী বাইক, যেমন Harley-Davidson Street Glide। ব্যাগার বাইক যতটা না আমেরিকান সংস্কৃতির অংশ ততটাই এটি বিশ্ব মোটরসাইকেল জগতের একটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি। যুক্তরাষ্ট্রে এখনো বিক্রির তালিকায় এগুলো দাপট দেখায়। 

এমনকি ব্যাগার বাইক ও তাদের রাইডার নিয়ে আলাদা ম্যাগাজিন ও কাস্টম শো রয়েছে। সেইসাথে সম্প্রতি Goodwood Festival of Speed-এ দেখা গেছে এই বাইকের জন্য আলাদা রেস ক্লাস ‘King of the Baggers’। সব মিলিয়ে ব্যাগার ক্যাটাগরি নিজেই একটা আকর্ষণীয় গল্প।

‘ব্যাগার’ শব্দটির অর্থ আসলে একটু ধোঁয়াশাপূর্ণ। এটি এসেছে সেই সব বাইক থেকে যেগুলোতে ট্যুরিং স্যাডলব্যাগ বা প্যানিয়ার থাকে। এই হিসেবে কেউ কেউ বলেন এর ইতিহাস খুঁজে পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর সময়েই। শোনা যায়, যুদ্ধ শেষে ফেরা সৈনিকরা আর্মির ব্যাবহৃত Harley-Davidson WLA মডেলের বাইকগুলো কিনে নিতেন। আর যেগুলোতে সাধারণৎ প্যানিয়ার লাগানো থাকত সেই বাইকগুলো তারা কেনার আগ্রহ প্রকাশ করতেন। 

এরপর তারা বাইকগুলো কেটে বব করে হালকা, দ্রুত এবং আলাদা করে তুলতেন। সে সময়কার বাইকিং কম্যুনিটির কালচার হিসেবে তারা বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরে বেড়াতেন, অনেক সময় সাবেক US এয়ার ফোর্স এর লেদার জ্যাকেট পরতেন। এখান থেকেই মূলত জন্ম নেয় বাইকার কম্যুনিটি এবং ‘ববার’ বাইকের ধারণা।

একই সময় Harley-Davidson-এর স্ট্রিট বাইকগুলোতেও অপশনাল হিসেবে ডিটাচেবল সফট ব্যাগ পাওয়া যেতে শুরু করে। ১৯৫০ এর মাঝামাঝি সময়ে Hydra এবং Duo Glide মডেলে প্রথম হার্ড প্যানিয়ার আসে। যদিও তখন পর্যন্ত ‘সাইড কেস’ সাধারণত ছোট ও সফট ভার্সন অনেক বাইকেই দেখা যেত। এমনকি ১৯২০-এর দশকেই T. E. Lawrence (লরেন্স অব অ্যারাবিয়া)-এর Brough Superior বাইকেও এগুলো ছিল। 

ব্যাগার এর আসল ব্রেকথ্রু আসে Duo Glide এর উত্তরসূরি ১৯৬৪ সালের Harley-Davidson Electra Glide মডেল দিয়ে যেটিতে ইলেকট্রিক সেলফ স্টার্টার ও হার্ড প্যানিয়ার ছিল। তবে আরও নির্দিষ্টভাবে বলতে গেলে ১৯৬৯ সালের সংস্করণটি যেখানে প্রথমবারের মতো অপশনাল Bat Wing ফেয়ারিং যুক্ত হয়। মূলত সেখান থেকেই ফুল-ড্রেস ব্যাগারের আবির্ভাব ঘটে। যদিও Electra Glide বা পরবর্তীতে Honda Gold Wing-এর মতো ফুল-ড্রেস ট্যুরারগুলোকে অনেক সময় ব্যাগার বলা হয়। তবে আধুনিক ব্যাগার ধারণার সাথে এগুলো পুরোপুরি মেলে না।

এই ফুল-ড্রেস বাইকগুলোর জনপ্রিয়তার পর একটি আলাদা সাব-ক্যাটাগরি তৈরি হতে শুরু করে। যেখানে ব্যাগার বলতে বোঝানো হয় তুলনামূলক হালকা ট্যুরিং ক্রুজার যাতে থাকে মিনিমাম হার্ড প্যানিয়ার এবং ছোট সাইজের ট্যুরিং স্ক্রিন। কিন্তু মজার বিষয় হচ্ছে এই বাইকগুলো তে টপ বক্স থাকে না।

এই ধারার প্রথম উদাহরণ হিসেবে অনেকেই ১৯৯৪ সালের Harley-Davidson Road King-এর কথা বলেন। সফট ব্যাগ ও প্লেক্সিগ্লাস স্ক্রিন থাকার পরেও এতে রেট্রো ভাবটা বেশ প্রবল ছিল। তবে আধুনিক কাস্টম ব্যাগার যেখানে হার্ড প্যানিয়ারের প্র্যাকটিক্যালিটি ও ছোট ফেয়ারিংয়ের সাথে শক্তিশালী চপার লুক এই ধারণাটি মূলত ২০০০ এর দশকের মাঝামাঝি সময়ে গড়ে ওঠে।

যদিও Harley Davidson ১৯৮৪ সালেই প্রথম Harley Davidson Street Glide বাজারে আনে। সেটি তেমন সফল হয়নি কারন মূলত এটি ছিল কমদামি Electra Glide-এর একটি ভার্সন এবং বর্তমান Street Glide এর সাথে তার তেমন মিল ছিল না। আসল পরিবর্তন আসে ২০০৬ সালের Street Glide দিয়ে যা হয়ে ওঠে একটি গেম চেঞ্জার। এটি ডিজাইন করেন Harley এর ভাইস প্রেসিডেন্ট অব ডিজাইন উইলি জি ডেভিডসন। 

আরও পড়ুনঃ বাংলাদেশের সকল মোটরসাইকেলের দাম

প্রচলিত গল্প অনুযায়ী উইলি জি ডেভিডসন নিজে যেরকম বাইক চালাতে চাইতেন ঠিক সেটিরই ডিজাইন করেছিলেন। এই বাইকটি মূলত একটি কাট-ডাউন ভার্শন ছিল। ফলাফল হিসেবে এই স্টাইলের জন্য ক্রুজার এবং লং রাইড দুই ধরনের রাইডারের কাছেই এটি দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীতে ব্যাগার বাইকগুলো বাজারে তুমুল সাড়া ফেলে ও কোম্পানি গুলো সেম ডিজাইন নিয়ে কাজ শুরু করে। 

শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ব্যাগার লাইফস্টাইল এর জন্ম দেয় যার মধ্যে রয়েছে আলাদা ম্যাগাজিন, শো, ওয়েবসাইট এবং আজকের King of the Baggers রেসিং সিরিজ। ২০০৬ সালের সেই মডেল যাতে ছিল মোটা ১৬ ইঞ্চি ফ্রন্ট হুইল পরবর্তীতে ২০১২ সালের আপডেটেড ভার্সনে ১৮-ইঞ্চি হুইলসহ আপগ্রেড হয়। ২০১০ সালের ফ্রেম মাউন্টেড ফেয়ারিংযুক্ত Harley-Davidson Road Glide এবং পরবর্তী সময়ের চ্যাসিস, ইঞ্জিন, ফিচার ও ডিজাইনের রক মাইলফলক হিসেবে আজ ও বিবেচিত হয় Harley এর ব্যাগারগুলোকে সেগমেন্টের শীর্ষে নিয়ে যায়।

বর্তমানে Harley এর লাইনআপে ছয় ধরনের ব্যাগার রয়েছে যেগুলোর ভিত্তি ২০০৬ সালের সেই Street Glide এর ডিজাইনের উপর ভিত্তি করেই তৈরী। অপরদিকে তাদের মার্কিন প্রতিদ্বন্দ্বী Indian Motorcycle ও ছয়টি ব্যাগার মডেল নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্রে Suzuki Boulevard 1500 এবং Kawasaki Vulcan 1700 এর মাধ্যমে জাপানি ব্যাগারের নিজস্ব অবস্থান ও তৈরী করেছে।

 

বাইক বিষয়ক সকল জানা ও অজানা তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

Latest Bikes

Tailg Orca F50

Tailg Orca F50

Price: 84990

Syntax Gen Z Pro

Syntax Gen Z Pro

Price: 190000

Eloop CR7

Eloop CR7

Price: 170000

View all Sports Bikes