CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

বাইকের ডিস্ক টাল অথবা বাকা হওয়ার প্রধান ৩ টি কারণ

বাইকের ডিস্ক টাল অথবা বাকা হওয়ার প্রধান ৩ টি কারণ
0 Add us on
Ashik Mahmud Bangla
2 Followers
Published: March 08, 2022
Add on
No audio available

বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই বাইকের ডিস্ক টাল সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিন্তু বাইকের ডিস্ক টাল কেন হয় ? আপনি যদি কিছু জিনিস খেয়াল না করেন তাহলে আপনার বাইকের ডিস্ক টাল হয়ে যেতেই পারে। আজ আমি বাইকের ডিস্ক টাল অথবা বাকা হওয়ার প্রধান ৩ টি কারণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।

বাইকের ডিস্ক টাল হয় কেন ?

বাইকের ডিস্ক বেশ কিছু কারনে টাল হয়ে যেতে পারে, তবে যে কারনগুলো আমাদের দেশে বেশি দেখা যায় আমি আজ সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।

বাইকের ডিস্ক টাল হয়

১- ডিস্ক লক

কি ভাবছেন ডিস্ক লক আবার বাইকের ডিস্ক কিভাবে টাল করে? ডিস্ক লক আপনার বাইকে অবশ্যই একটা নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের লক লাগানোর পর এটা আর মনে থাকে না। এর ফলে যেটা হয় বাইকের ডিস্ক লক না খুলেই বাইক টান দেন, আর যখন এই অবস্থায় বাইক টান দিবেন, যদি একটু জোড়ে টান দেন তাহলে আপনি নিজেও দূর্ঘটনার সম্মুখীন হবেন।

বাইকের ডিস্ক টাল হয়

পাশাপাশি আপনার বাইকের ডিস্ক টাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা বাইকে ডিস্ক লক ব্যবহার করে থাকেন তারা এই দিকটি অবশ্যই খেয়াল রাখবেন। আপনার ছোট্ট একটা ভুলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।

২- ডিস্কে সজোরে ধাক্কা লাগলে

বাইক চালানোর সময় বাইকটা সামনে অথবা পেছনের দিকে অনেক সময় সজোরে ধাক্কা লেগে যায়, আর নিজেদের অজান্তে এই ধাক্কাটা অনেক সময় বাইকের ডিস্কে লেগে যায়।  এর ফলে দেখা যায় বাইকের ডিস্ক টাল হয়ে যায়। ঢাকা শহরে যারা নতুন বাইক ব্যবহার করেন অনেক সময় দেখা যায় ইমারজেন্সি ব্রেক করতে গিয়ে আপনি বাইক নিয়ন্ত্রন করতে পারেন না। তখন আপনার বাইকের সামনের অংশ সামনের যানবাহনে আঘাত করে। আর নিজের অজান্তে এই আঘাত অনেক সময় বাইকের সামনের ডিস্কে লেগে যায় যার ফলে বাইকের ডিস্ক টাল হয়ে যায়। কোন কারন ছাড়া একাই আপনার বাইকের ভালো ডিস্ক কখনো টাল হবে না।

বাইকের ডিস্ক টাল হয়

৩- চাকা খোলার সময়

বাইকের চাকা খোলার সময় অনেক মেকানিক যে কাজটা করে সেটা হচ্ছে বাইকের চাকা খুলেই রাস্তার উপর সজোড়ে ফেলে। বাইকের ডিস্ক যখন বাড়ি খাবে তখন সেটা টাল হওয়া খুব সাধারণ একটা ব্যাপার। আপনি যখন কোন কারনে আপনার বাইকের চাকা খোলাবেন তখন এই দিকটা বিশেষভাবে খেয়াল রাখুন। বাইকের ডিস্কে যেনো বড় ধরনের কোন আঘাত না লাগে। আর একটা কথা, আমাদের দেশের গ্যারেজগুলোতে ছোট ছোট অনেক শিশুরা কাজ করে, ওরা যখন কোন কারনে বাইকের চাকা খুলে দেখা যায় চাকার উপর দাঁড়িয়ে টায়ার পরিবর্তন করছে , এমনটা করলেও ডিস্ক টাল হওয়ার সম্ভাবনা থাকে।

বাইকের ডিস্ক টাল হয়তো আরও অনেক কারনেই হয়ে থাকে , তবে আমার পরিচিত যাদের বাইকের ডিস্ক টাল হয়েছে , তাদের অধিকাংশের বাইকের ডিস্ক টাল হওয়ার পিছনে উপরিউক্ত কারণগুলোর যে কোন একটি কারন জড়িত ছিলো। সব সময় নিজের বাইকের যত্ন নিন, তাহলে দেখবেন এই সমস্যাগুলো আর হবে না। ভালো মানের হেলমেট ব্যবহার করুন, নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।

ধন্যবাদ

টিপস এডিটর চয়েস

Discussion 8 Comments