CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

বাংলাদেশে এসে গেলো বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন

বাংলাদেশে এসে গেলো বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন
1 / 1
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: March 28, 2017
Add on
Listen to article
8 min read

উত্তরা মোটরস বাংলাদেশে বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন লঞ্চ করেছে। মোটরসাইকেলটি সম্প্রতি ভারতে মোটরসাইকেল এর আরোপ হওয়া সকল নিয়ম মেনেই আপগ্রেড করা হয়েছে। বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন গত ২৭শে মার্চ থেকে বাংলাদেশের বেশিরভাগ বাজাজ মোটরসাইকেল ডিলারদের কাছে পাওয়া যাচ্ছে।

পালসার ১৫০ ২০১৭

 ভারতে প্রনয়ন হওয়া নতুন আইনের মাধ্যমে সকল ভারতীয় মোটরসাইকেলে বিএসফোর স্ট্যান্ডার্ড ইঞ্জিন থাকবে যা পরিবেশের দূশন হ্রাস করবে এবং একইসাথে বাইকের ইঞ্জিন অধিক মাইলেজ দেবে ও তূলনামূলকভাবে অধিক টেকসই হবে। এছাড়াও সকল বাইকে এএইচও (অটো হেডলাইট অন) থাকবে যা ইউরোপ এবং আমেরিকায় খুবই সাধারন একটি সিস্টেম। অটো হেডলাইট অন সিস্টেম এর সুবিধা হচ্ছে এতে করে খুব সহজেই বিপরীতমুখী যানবাহনের দৃষ্টি আকর্ষন করা যায় এবং এতে করে দুর্ঘটনা ঘটার ঝুকি কমে।

Also Read: বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন : আগের মডেলের পালসারের সঙ্গে পার্থক্য কী?

বাজাজ পালসার ১৫০ ২০১৭ এসকল পরিবর্তন করার ফলে বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন এর শক্তি আগের চাইতে ১ ব্রেক হর্সপাওয়ার কমেছে এবং একই সাথে বাইকের টর্ক ১ নিউটন মিটার বৃদ্ধি পেয়েছে। আশা করা যাচ্ছে নতুন সিডিআই ম্যাপিং এর ফলে বাইকটি আগের চাইতে বেশি মাইলেজ দেবে। বাজাজ পালসার ১৫০ ২০১৭ এর রিভিউ

নতুন বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশনে নিন্মের ফিচারগুলো রয়েছেঃ

বাজাজ পালসার ১৫০ ২০১৭ এর দাম

নতুন বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন পাওয়া যাবে তিনটি রঙেঃ

বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন

নতুন বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন এর বিক্রয়মূল্য হচ্ছে ১,৭৭,৫০০ টাকা যেটা বাইকারদের জন্য সুখবর। ভারতে নতুন ভার্শনের দাম আগের চাইতে বৃদ্ধি পেলেও বাংলাদেশে উত্তরা মোটরস তাদের বাইকের দাম বাড়ায়নি। 

বাংলাদেশে বাজাজ পালসার ১৫০ ২০১৭ এডিশন লঞ্চ করার মধ্য দিয়ে উত্তরা মোটরসই সর্বপ্রথম ২০১৭ মডেলের মোটরসাইকেল বাংলাদেশের বাজারে আনলো। আমরা আশা করছি যে খুব শীঘ্রই অন্যান্য মোটরসাইকেল কোম্পানিও বাংলাদেশে ২০১৭ এডিশনের মোটরসাইকেল বিক্রি শুরু করবে।

খবর বাজাজ স্ট্যান্ডার্ড বাইক ১৫০সিসি

Discussion 8 Comments