নিলামে উঠছে ইন্ডিয়ানা জোনস মুভির আইকনিক হার্লি ডেভিডসন বাইক

This page was last updated on 12-Apr-2026 10:55am , By Badhan Roy

২০২৩ সালের হলিউড মুভি Indiana Jones and the Dial of Destiny তে ব্যবহৃত হয়েছিল Harley Davidson Softail Slim মডেলের বাইকটি। আইকনিক এই বাইকটি সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছিল তৎকালীন সময়ে। সম্প্রতি নিলামে উঠছে ইন্ডিয়ানা জোনস মুভির আইকনিক হার্লি ডেভিডসন বাইক টি যুক্তরাজ্যে।

 নিলামে উঠছে ইন্ডিয়ানা জোনস মুভির আইকনিক হার্লি ডেভিডসন বাইক

নিলামে উঠছে ইন্ডিয়ানা জোনস মুভির আইকনিক হার্লি ডেভিডসন বাইক

আগামী ১৯ এপ্রিল রোববার যুক্তরাজ্যে The Iconic Motorcycle Sale at Shuttleworth ইভেন্টে ইন্ডিয়ানা জোনস মুভির আইকনিক হার্লি ডেভিডসন বাইকটির এই নিলাম অনুষ্ঠিত হবে। এই আয়োজনটি পরিচালনা করছে আইকনিক অকশনারস। 

এই নির্দিষ্ট মডেলটি মূলত ইন্ডিয়ানা জোন্স সিনেমায় ব্যবহারের জন্য পরিচিত হলেও এটি আগে পাইনউড স্টুডিওস এর মালিকানায় ছিল। সিনেমার প্রয়োজনে এটিকে ১৯৬০–এর দশকের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ইলেক্ট্রা গ্লাইড বাইকের মত কাস্টমাইজ করা হয়।

হার্লি ডেভিডসন বাইক

Softail সিরিজের মোটরসাইকেল প্রথম ১৯৮০ এর দশকে বাজারে আসে এবং সময়ের সঙ্গে সঙ্গে এর আপগ্রেড হয়। পরবর্তীতে Harley Davidson তাদের Softail Slim মডেল তৈরি করে যা শক্তিশালী মিলউয়াকি এইট ভি টুইন ইঞ্জিনের জন্য পরিচিত।

আরও পড়ুনঃ বাংলাদেশের সকল মোটরসাইকেলের দাম দেখতে এখানে ক্লিক করুন

এই ২০১৬ সালের Softail Slim বাইকটি ১৯৬০–এর দশকের পুলিশ বাইকের রেট্রো স্টাইলে বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছে। এটি যুক্তরাজ্যে রেজিস্টার্ড হয়েছিল। পাইনউড স্টুডিওস এর ইনভয়েসসহ সম্পূর্ণ ডকুমেন্টেড ইতিহাস রয়েছে বাইকটি জুড়ে। 

আইকনিক অকশনারস এর এর তথ্য অনুযায়ী ওডো বা এখন পর্যন্ত প্রায় ৭,০০০ মাইল চলেছে। নিলামে এই বাইকের সঙ্গে সিনেমায় ব্যবহৃত কিছু অরিজিনাল পার্টস ও প্যানিয়ারও দেওয়া হবে, যা এটিকে সংগ্রহশালায় স্থান দেওয়ার মত একটা সম্পদ হিসেবে গড়ে তুলেছে।

 

বাইক বিষয়ক দেশি ও বিদেশি সকল তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

Latest Bikes

Tailg Orca F50

Tailg Orca F50

Price: 84990

Syntax Gen Z Pro

Syntax Gen Z Pro

Price: 190000

Eloop CR7

Eloop CR7

Price: 170000

View all Sports Bikes