বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান নাসির সিনটেক্স মোটরস লিমিটেড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা শিগগিরই দেশের বাজারে নিয়ে আসছে যাচ্ছে তাদের বহু প্রতীক্ষিত ইলেকট্রিক স্কুটার — “সিনট্যাক্স ফিয়েস্তা ইভি”।


সিনট্যাক্স ফিয়েস্তা ইভি
সিনট্যাক্স ফিয়েস্তা ইভি-র লঞ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৮৫,০০০ টাকা। এই মূল্যে এতটা উচ্চমানের একটি ইলেকট্রিক স্কুটার পাওয়া বাংলাদেশের মধ্যবিত্ত ক্রেতাদের জন্য নিঃসন্দেহে সুখবর।
ফিয়েস্তা ইভি-তে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ১,০০০ ওয়াটের ইলেকট্রিক মোটর, যা শহরের যানজটেও মসৃণ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করবে। একটি পূর্ণ চার্জে এই স্কুটারটি ৮০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে সক্ষম, যা ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরে দৈনন্দিন চলাচলের জন্য যথেষ্ট। অফিসগামী পেশাদার থেকে শুরু করে শিক্ষার্থী— সকলের জন্যই এটি আদর্শ বাহন হতে পারে।
পারফরম্যান্সের পাশাপাশি ডিজাইনেও পিছিয়ে নেই সিনট্যাক্স ফিয়েস্তা ইভি। স্কুটারটির লুকস এবং ডিজাইন গ্রাহকের কথা চিন্তা করেই করা হয়েছে। স্কুটারটির ডিজাইন বেশ তীক্ষ্ণ, স্মুদ বডি প্যানেল এবং আকর্ষণীয় গ্রাফিক্স একে ভিড়ের মাঝেও আলাদাভাবে চেনা যাবে। LED হেডলাইট ও টেইললাইট স্কুটারটিকে রাতের রাস্তায়ও দৃষ্টিনন্দন করে তুলবে।
প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানিয়েছেন, 'আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ যেন পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বাহনে চলাচল করতে পারেন। সিনট্যাক্স ফিয়েস্তা ইভি সেই স্বপ্নের প্রথম পদক্ষেপ।'

জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম ও বায়ু দূষণের মধ্যে সিনট্যাক্স ফিয়েস্তা ইভি হতে পারে একটি সময়োপযোগী সমাধান। পেট্রল বা অকটেনের পরিবর্তে বিদ্যুতে চলায় এই স্কুটারের মাসিক জ্বালানি খরচ প্রচলিত স্কুটারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হবে। পাশাপাশি কার্বন নিঃসরণ শূন্য হওয়ায় এটি পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
বিস্তারিত জানার জন্য নাসির সিনট্যাক্স মোটরস লিমিটেড এর শোরুম অথবা ওয়েবসাইট ভিজিট করুন।




























Discussion 8 Comments