CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

রানার মোটরসাইকেল এই শীতে দিচ্ছে গোল্ডেন অফার ২০১৮

রানার মোটরসাইকেল এই শীতে দিচ্ছে গোল্ডেন অফার ২০১৮
0 Add us on
Saleh Bangla
0 Followers
Published: January 11, 2018
Add on
No audio available

রানার মোটরসাইকেল বাংলাদেশ বাইকাদের জন্য নিয়ে এসেছে গোল্ডেন অফার ২০১৮। নতুন বছরে বাংলাদেশী বাইকারদের রানার মোটরসাইকেল দিচ্ছে গোন্ডেন অফার, যা জানুয়ারি ৮, ২০১৮ থেকে ঘোষনা না দেয়া পর্যন্ত চলবে। আর এই অফারটি সারা বাংলাদেশ জুড়ে রানারের যত শো-রুম রয়েছে সব গুলো শো-রুমের পাওয়া যাবে।

 রানার এই শীতে দিচ্ছে গোল্ডেন অফার ২০১৮

runner knight rider price

 এই অফারের আওতায় যারা রানারের যেকোন মোটরসাইকেল কিনলেই গিফট হিসেবে পাবেন গোল্ড কয়েন ও মোট-লাইফ জ্যাকেট। এছাড়া রয়েছে আকর্ষনীয় ডিস্কাউন্ট।

Model NameEngine CapacityOriginal PriceDiscount
RT8064,000NIL
AD80 S Alloy8083,0008,000
AD 80 S Deluxe8085,0008,000
Cheeta10087,0008,000
F100-6A10088,0008,000
Bullet1001,05,0008,000
Royal +1101,01,0008,000
Kite +11091,0008,000
Turbo 1251251,30,0008,000
Knight Rider1501,56,0008,000




  

runner bike rt

যদিও দুঃখজনক যে রানার তাদের এবং বাংলাদেশের অন্যতম কমদামী মোটরসাইকেল রানার বাইক আরটি তে কোন ধরনের ছাড়া বা ডিস্কাউন্ট দেয়নি। রানারের এই বাইকটি রানার দুরন্ত এর আপগ্রেডেড ভার্সন। আর বর্তমানে দুরন্ত বাইকটি ডিসকটিনিউ করা হয়েছে। বাইক আরটির ইঞ্জিন হচ্ছে ৮৬সিসি। যা ৬বিএইচপি ক্ষমতা সম্পন্ন ও এর সাথে ৪টি গিয়ার ব্লক্স যুক্ত আছে। যদিও রানার দাবী করছে যে এই বাইকটির স্পিড হবে ৭৬কিমি প্রতি ঘন্টায়। এই বাইকটিতে দেয়া হয়ে এলয় হুইল, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, ৬ স্টেপ এডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন, হ্যালোজেন হেডলাইট, ফুয়েল ট্যাঙ্কের পাশে এয়ার স্কুপ। খোলা চেইন কাভার, ইউএসবি চার্জার পয়েন্ট। যারা এখনো জানেন না যে রানার অটোমোবাইল লিমিটেড বাংলাদেশী কোম্পানি এবং বর্তমানে তারা নেপালে বাইক রপ্তানী করছে। যা এখন পর্যন্ত এক মাত্র বাংলাদেশী কোম্পানি। 

runner turbo 125 motorcycle in bangladesh

 এখন কাস্টোমারেরা রানার মোটরসাইকেল ৬-৩০ মাসের কিস্তিতে কিনতে পারবেন। আর এর জন্য ১.৫% প্রতিমাসে ইন্টারেস্ট দিতে হবে। রানার মোটরসাইকেল কোম্পানি বাংলাদেশে ৪এস সার্ভিস প্রদান করে থাকে। প্রতিটি মোটরসাইকেল কেনার সাথে সাথে কাস্টোমার পাচ্ছেন ৬ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি, ফোরএস  সার্ভিস সেন্টার যার মধ্যে রয়েছে সেলস, সার্ভিস, স্পেয়ার্স এবং সেফটি। রানার মোটরসাইকেল চেষ্টা করে যাচ্ছে সেফটির বিষয়টাকে ভালো ভাবে তুলে ধরার। যদি সার্ভিসের কথা বলা হয় তবে রানার মোটরসাইকেল যারা কিনবে তারা এখন থেকে ৯টি ফ্রি সার্ভিস পাবেন। এছাড়া জেনুইন স্পেয়ার্স পার্টস এর নিশ্চয়তা দিচ্ছে। 

রানার মোটরসাইকেল runner motorcycle golden offer 2018

 এই তীব্র শীতে রানার মোটরসাইকেল দিচ্ছে গোল্ডেন অফার ২০১৮। আশা করা যাচ্ছে বাংলাদেশের অন্যান্য মোটরসাইকেল কোম্পানি গুলো এধরনের অফার নিয়ে আসবে।

মোটরসাইকেল কোম্পানি অফার রানার

Discussion 8 Comments