বাংলাদেশে আসছে Zonsen Cyclone RC250 – সেগমেন্টের প্রথম সিংগেল সুইংআর্ম বাইক

This page was last updated on 06-Apr-2026 12:19pm , By Badhan Roy

বাংলাদেশে আসছে Zonsen Cyclone RC250একসময় দেশের রাস্তায় যে কটি চাইনিজ ব্র্যান্ড নিয়মিত দেখা যেত, তার মধ্যে জনসেন ছিল অন্যতম। নব্বইয়ের দশক ও ২০০০–এর শুরুর দিকে এই ব্র্যান্ডের বাইক জাপানিজ ও ভারতীয় মডেলের সঙ্গে সমানতালে চলেছে। সময়ের ব্যবধানে আলোচনায় ভাটা পড়লেও, পুরোনো প্রজন্মের অনেক রাইডারের কাছে নামটি এখনো নস্টালজিয়ার অংশ।

বাংলাদেশে আসছে Zonsen Cyclone RC250

দীর্ঘ বিরতির পর বাংলাদেশে নতুন করে উচ্চ সিসির মডেল নিয়ে ফিরেছে জনসেন । প্রতিষ্ঠানটির পরিবেশনায় Dragon Mart বাজারে আনতে যাচ্ছে Zonsen Cyclone RC250। সামাজিক যোগাযোগমাধ্যমে মডেলটির ছবি প্রকাশের পর থেকেই বাইকারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

ডিজাইনে স্পোর্টস সেগমেন্টের এগ্রেসিভ ফিল স্পষ্ট। ফেয়ারিং বডিকিট, ফিক্সড স্পয়লার ও সামনের দিকে ঝুঁকে থাকা রাইডিং পজিশন বাইকটিকে দিয়েছে ট্র্যাক ফোকাসড ক্যারেক্টার। সবচেয়ে চোখে পড়ে সিঙ্গেল সুইং আর্ম, যা সাধারণত উচ্চ সিসির স্পোর্টস বাইকে দেখা যায়। এই সেটআপ শুধু লুকেই ভিন্নতা আনে না, বরং ওয়েট ডিস্ট্রিবিউশন ও রিয়ার হুইল মেইনটেন্যান্সেও বাড়তি সুবিধা দেয়।

২৫০ সিসির লিকুইড–কুলড, ফুয়েল–ইনজেকটেড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২৮.৮৩ হর্সপাওয়ার ও ২৯.২৩ নিউটন মিটার টর্ক উৎপন্ন হয় ৯ হাজার আরপিএমে। সিক্স স্পিড গিয়ারবক্স ও এফসিসি স্লিপার ক্লাচ মিলিয়ে শিফটিং খুবই স্মুথ। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১৫০ থেকে ১৫৫ কিলোমিটার হতে পারে বলে জানা গেছে।

ফিচারের দিক থেকেও মডেলটি সমৃদ্ধ। ৬.৭৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লেতে স্পিড, আরপিএম, গিয়ার পজিশন, ট্রিপ মিটার, নেভিগেশন, টায়ার প্রেশার ইন্ডিকেশন ও ট্র্যাকশন কন্ট্রোল স্ট্যাটাসসহ একাধিক তথ্য দেখা যায়। ট্র্যাকশন কন্ট্রোল অন–অফ সুবিধা ও ইলেকট্রনিক কুইকশিফটার পারফরম্যান্সে বাড়তি সহায়তা করবে। এছাড়াও সামনে ও পিছনে অত্যাধুনিক গাড়ির মত ড্যাশ ক্যাম দেওয়া হয়েছে যা একটি ইউনিক ও সময়োপযোগী ফিচার। 

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

সামনে ইউএসডি ফর্ক এবং পেছনে মাল্টি–অ্যাডজাস্টেবল মনোশক ব্যবহার করা হয়েছে। উভয় চাকায় ডিস্ক ব্রেক ও সিঙ্গেল–চ্যানেল এবিএস রয়েছে। ১৩ লিটার জ্বালানি ধারণক্ষমতার ট্যাংক থেকে প্রতি লিটারে ৩০ থেকে ৩৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যেতে পারে বলে দাবি করা হয়েছে। কার্ব ওয়েট ১৫২ কেজি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪০ মিলিমিটার।

 

দীর্ঘ বিরতির পর জনসেনের এমন প্রত্যাবর্তন স্পোর্টস সেগমেন্টে নতুন প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে। তবে শেষ পর্যন্ত বাজারে এর অবস্থান নির্ভর করবে মূল্য, বিক্রয়োত্তর সেবা ও খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতার ওপর তা বলা বাহুল্য।

 

বাইক ও বাইকিং বিষয়ক সকল তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

Latest Bikes

Yakuza Viraj

Yakuza Viraj

Price: 0

RYDO Leaf Black

RYDO Leaf Black

Price: 50000

Yakuza Neu

Yakuza Neu

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

REVOO B12

REVOO B12

Price: 0

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

View all Upcoming Bikes