CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

স্পিডোজ লিমিটেড লঞ্চ করেছে নতুন GPX Demon 165RR

স্পিডোজ লিমিটেড লঞ্চ করেছে নতুন GPX Demon 165RR
0 Add us on
Arif Raihan Opu
1 Followers
Published: June 19, 2022
Add on
No audio available

স্পিডোজ লিমিটেড বাংলাদেশে GPX Motorcycle এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। GPX Demon 165R বাইকটি স্পোর্টস সেগমেন্টে অন্যতম জনপ্রিয় একটি বাইক। স্পিডোজ লিমিটেড এই বাইকটির নতুন ও আপডেট ভার্সন লঞ্চ করেছে, বাইকটি হচ্ছে GPX Demon 165RR

স্পিডোজ লিমিটেড লঞ্চ করেছে GPX Demon 165RR


GPX Demon 165RR

সম্প্রতি স্পিডোজ লিমিটেড বাংলাদেশে লঞ্চ করেছে GPX Demon 165RR। বর্তমানে বাইকটির প্রি-অর্ডার চলছে। প্রি-অর্ডার এমাউন্ট হচ্ছে ৫০,০০০ টাকা এবং যারা প্রি-অর্ডার করবেন তারা পেয়ে যাবেন ১০,০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট। 

Also Read: GPX Racing Coming In Bangladesh Through A New Distributor?

এই অফারটি চলবে ১৭ জুন ২০২২ তারিখ থেকে ২৫ জুন ২০২২ তারিখ পর্যন্ত এবং এই অফারটি বাংলাদেশ এর যেকোন GPX  showroom থেকে উপভোগ করা যাবে। 

GPX Demon 165RR বাইকটি এর আগের ভার্সনের চেয়ে অনেক বেশি আপডেটেড। এই বাইকটিতে দেয়া হয়েছে ১৬৪.৬সিসি, ফোর স্ট্রোক, SOHC, হাইপার লিকুইড কুল, এফআই ইঞ্জিন। এই ইঞ্জিনের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে ফোর ভাল্ব যুক্ত করা হয়েছে। 

এই বাইকটির ইঞ্জিন থেকে সর্বোচ্চ 19.2 bhp @ 10500rpm and 15 NM of torque @ 7500rpm শক্তি উৎপন্ন করতে সক্ষম। এই শক্তি ট্রান্সমিশনের জন্য এর সাথে ৬ স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। 

নতুন এই বাইকটিতে অনেক বেশি ফিচার্স যুক্ত করেছে। এই সকল ফিচার্সের মধ্যে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, এলইডি হেডলাইটস এবং টেইল লাইটস, ফুল এলইডি স্পিডোমিটার সাথে সফট টাচ টেঁকনোলজি। 

GPX Demon 165RR

সামনের দিকে দেয়া হয়েছে আপ সাইড ডাউন সাসপেনশন, এবং রেয়ার সাসপেনশন হচ্ছে YSS ৭ স্টেপ এডজাস্টেবল সাসপেনশন।  এছাড়া সামনে ও রেয়ারে দেয়ায় হয়েছে ডিস্ক ব্রেক। বাইকটি ওজনে প্রায় ১৫৫ কেজি এবং ফুয়েল ট্যাঙ্কে প্রায় ১১ লিটার ফুয়েল নেয়া যায়। 

Also Read: Best GPX Bikes Under 2 Lakh At A Glance | BikeBD

বর্তমানে বাইকটির দুটি কালার এভেইলেবল আছে, একটি হচ্ছে ব্ল্যাক গ্রে এবং অপরটি হচ্ছে হোয়াইট রেড। 

সামনেই ৬ষ্ঠ ঢাকা বাইক শো এবং তারপর ই ঈদ উল আযহা এই অফারটি নতুন বাইকারদের বাইক ক্রয়ে আগ্রহী করে তুলবে। আমরা আশা করছি GPX Demon 165RR বাইকটি স্পোর্টস সেগমেন্টের একটি গেম চেঞ্জার হবে।

খবর মোটরসাইকেল কোম্পানি অফার কোম্পানী অফার স্পীডোজ জিপিএক্স ১৬৫সিসি gpx bike price in bd GPX Demon 165RR price in BD

Discussion 8 Comments