জিহোর ইলেকট্রিক স্কুটারে চলছে লিমিটেড অফার

This page was last updated on 08-Feb-2026 11:59am , By Arif Raihan Opu

বর্তমানে বাংলাদেশে স্কুটার জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের রাইডারদের কথা চিন্তা করে এবং চাহিদার প্রতি লক্ষ্য রেখে সিএফমোটো বাংলাদেশে নিয়ে এসেছে জিহো স্কুটার ব্র্যান্ড

ZEEHO AE4 লিমিটেড অফার

ZEEHO AE4 লিমিটেড অফার

বাংলাদেশে চাইনিজ মোটরসাইকেল এবং উচ্চ সিসির সেগমেন্টে সিএফমোটো হচ্ছে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। তারা বাংলাদেশের গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে নিয়ে এসেছে জিহো ইল্কেট্রিক স্কুটার।

জিহোর বর্তমানে তিনটি মডেল বাংলাদেশে রয়েছে। মডেল গুলো হচ্ছে ZEEHO AE8 SE, ZEEHO AE4 এবং ZEEHO City Sport। বর্তমানে জিহো এর ZEEHO AE4 এই স্কুটারটিতে চলছে লিমিটেড অফার। 

সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্যমত, বর্তমানে AE4 স্কুটারটির দাম হচ্ছে ১,৯০,০০০ টাকা। তবে লিমিটেড অফারে এই স্কুটারটি পাওয়া যাবে মাত্র ১,৬৮,০০০ টাকায়। এর মানে হচ্ছে স্কুটারটিতে দেয়া হচ্ছে ২২,০০০ টাকার ছাড়।

zeeho-limited-offer-price

তবে এই অফারটি কত দিন চলবে তা সম্পর্কে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। কিন্তু স্টক থাকা সাপেক্ষে এই অফারটি চলতে পারে বলে জানা গিয়েছে।

মুলত স্টাইল, ডিজাইন, লুকস ও পারফর্মন্সের কারনে AE সিরিজের স্কুটার বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা ও চাহিদা বেড়ে যাবার কারণে গ্রাহকরাও আগ্রহী হয়ে উঠেছেন।

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। 

Latest Bikes

Tailg Orca F50

Tailg Orca F50

Price: 84990

Syntax Gen Z Pro

Syntax Gen Z Pro

Price: 190000

Eloop CR7

Eloop CR7

Price: 170000

View all Sports Bikes