CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

এসিআই মোটরস দিচ্ছে ইয়ামাহা শীতকালীন অফার ২০২১!

এসিআই মোটরস দিচ্ছে ইয়ামাহা শীতকালীন অফার ২০২১!
0 Add us on
Arif Raihan Opu
1 Followers
Published: December 02, 2021
Add on
No audio available

এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা সারা বছর জুড়ে বাইকারদের জন্য অনেক প্রোগ্রাম, ইভেন্ট এবং অফার আয়োজন করে এসেছে। বছরের শেষ দিকে এসেছে এসিআই মোটরস তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে ইয়ামাহা শীতকালীন অফার ২০২১।

এসিআই মোটরস দিচ্ছে ইয়ামাহা শীতকালীন অফার ২০২১!

মূল বিষয় শুরু করার আগে আপনি যদি r15 v3 price in bangladesh এর সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল  এবং ফেসবুক ফ্যান পেজ ঘুরে দেখুন।  তাছাড়া বাইক সম্পর্কিত যেকোন তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটে

২০২১ সাল ইয়ামাহা এবং এসিআই মোটরস এর জন্য অনেক বড় একটি বছর ছিল। এই বছরই ইয়ামাহা ও এসিআই মোটরস তাদের কোলাবরেশন এর ৫ম বর্ষপূর্তি পালন করেছে। এই উপলক্ষ্যে তারা বাইকারদের নিয়ে আয়োজন করেছি অনেক বড় একটি প্রোগ্রাম। এছাড়া সারা বছর জুড়ে তারা মাস্ক ডিস্ট্রিবিউশন, অক্সিজেন সিলিন্ডার ডিস্ট্রিবিউশন, বাইকার্স গেট টু গেদার সহ অনেক ধরনের ইভেন্ট আয়োজন করেছে। তো এখন বলা যায় যে শীত চলে এসেছে, আর সেই সাথে ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে ইয়ামাহা শীতকালীন অফার ২০২১। এই অফারে ইয়ামাহা তাদের জনপ্রিয় অনেক গুলো মডেলে দিচ্ছে ক্যাশব্যাক অফার। এই ক্যাশব্যাক অফারে ইয়ামাহা তাদের জনপ্রিয় বাইকে দিচ্ছে সর্বোচ্চ ১০,০০০ টাকা ক্যাশব্যাক এবং সর্বোনিম্ন দিচ্ছে ৫,০০০ টাকা। Yamaha R15 V3 বাইকটি বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস বাইকের মধ্যে অন্যতম একটি বাইক এবং এর সাথে রয়েছে নেকেড স্পোর্টস বাইক Yamaha MT15, মাস্টার অফ টর্ক। এই দুটি বাইকের জন্যই ইয়ামাহা দিচ্ছে ১০,০০০ টাকা ক্যাশব্যাক অফার।

এছাড়া ইয়ামাহা তাদের অন্যতম জনপ্রিয় বাইক Yamaha Fazer Fi V2 বাইকে দিচ্ছে ১০,০০০ টাকার ক্যাশব্যাক। এই বাইকটি জনপ্রিয় তার ব্রেকিং, ব্যালেন্স, ব্লাকি ডিজাইন ও ট্যুরিং এর জন্য। Yamaha Ray ZR Street Rally 125 Fi স্কুটার সেগমেন্টে অন্যতম স্টাইলিশ বাইক ডিজাইন ও লুকসের স্কুটার। ইয়ামাহা এই স্কুটারটিতে দিচ্ছে ৫০০০ টাকার ক্যাশব্যাক এবং সেই সাথে ১২৫সিসি সেগমেন্টে Yamaha Saluto বাইকটিতে দেয়া হচ্ছে ৫০০০ টাকার ক্যাশব্যাক অফার। এই অফারের সাথে ইয়ামাহার দিচ্ছে আকর্ষণীয় একটা গিফট। সেটি হচ্ছে ইয়ামাহার যেকোন মডেলের বাইক স্কুটার ক্রয় করলে প্রত্যেক কাস্টোমার পেয়ে যাবে একটি স্টাইলিশ ইয়ামাহা জ্যাকেট। এই অফারটি চলবে পুরো ডিসেম্বর মাস জুড়ে।

আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ইয়ামাহা ইন্ডিয়াতে লঞ্চ করেছে Yamaha R15M এবং Yamaha R15 V4। বাইকটি দুটিতে অনেক কিছুর পরিবর্তন ও লুকসের ক্ষেত্রেও অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। আমরা আশা করছি এসিআই মোটরস খুব শীঘ্রই বাংলাদেশে বাইক দুটি লঞ্চ করবে। ধন্যবাদ।

খবর ইয়ামাহা ১৫০সিসি Yamaha Bike price in BD

Discussion 8 Comments