ঢাকার উত্তরায় সিএফমোটো এর নতুন শোরুম স্পিডআপ মোটো
This page was last updated on 28-Feb-2026 12:53pm , By Arif Raihan Opu
গতকাল ঢাকাস্থ উত্তরায় সিএফমোটো এর নতুন একটি শোরুম উদ্বোধন করা হয়েছে। স্পিডআপ মোটো এর ব্যানারে এই নতুন শোরুমটি উদ্বোধন করা হয়েছে।

উত্তরায় সিএফমোটোর নতুন শোরুম স্পিডআপ মোটো
সিএফমোটো বাংলাদেশে লঞ্চ হবার পর থেকে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারা সারা বাংলাদেশ জুড়েই তাদের শোরুম নেটওয়ার্ক সম্প্রসারণের কার্যক্রম চালু রেখেছে।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

সেই ধারাবাহিকতায় এবার ঢাকার উত্তরায় নতুন এই শোরুমটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাইকার্স, ইনফ্লুয়েন্সার, মিডিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া সিএফমোটো রাইডার্সরাও উপস্থিত ছিলেন।


সিএফমোটোর উর্ধ্বতন কর্মকর্তারাও এখানে উপস্থিত ছিলেন। তারা তাদের ব্যক্তবে জানিয়েছেন খুব দ্রুত তারা বাংলাদেশে প্রতিটি জেলা শহরে তাদের ডিলারশীপ নেটওয়ার্ক ছড়িয়ে দেবেন।
আরও পড়ুনঃ সিএফমোট এর সকল মোটরসাইকেলের দাম
রিবন কাটার মাধ্যমে শোরুমের উদ্বোধন করা হয়। সেখানে সিএফমোটো এর উর্ধ্বতন কর্মকর্তা এবং স্পিডআপ মোটো এর কর্মকর্তারা। এরপর স্বাগত বক্তব্য রাখেন রেজাউল করিম সুমন, চিফ এক্সিকিউটিভ অফিসার।

তিনি জানান যে, তারা সিএফমোটোকে বাংলাদেশের বাইকারদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। সার্ভিস এবং স্পেয়ার পার্টস এর ক্ষেত্রে তারা অনেক বেশি মনোযোগী। স্পেয়ার পার্টস যেন সব সময় এভেইলেবল থাকে এবং সার্ভিসের মান তারা আরও উন্নত করতে চান। যাতে করে গ্রাহকরা দ্রুত এবং সঠিক সার্ভিস পেতে পারেন।
এছাড়া এই অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সার, এবং গ্রুপ গুলোর মাঝে ক্রেস্ট বিতরন করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের সাথে সবাই ইফতার করেছেন। ইফতারের উপর কেট কাটার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করা হয়।

নতুন এই শোরুমের ঠিকানা হচ্ছে প্লট-৪০, রোড-১/এ, সেক্টর-১৫/ডি, উত্তরা। এছাড়া সিএফমোটো এর সকল শোরুম দেখতে এখানে ক্লিক করুন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য এবং আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।