CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

ইয়ামাহা বাংলাদেশ আয়োজন করেছে Yamaha FZS Fi V3 ওডোমিটার কন্টেস্ট

ইয়ামাহা বাংলাদেশ আয়োজন করেছে Yamaha FZS Fi V3 ওডোমিটার কন্টেস্ট
0 Add us on
Arif Raihan Opu
1 Followers
Published: July 12, 2023
Add on
No audio available

বাংলাদেশে দিন দিন নেকেড কমিউটার স্পোর্টস সেগমেন্টের জনপ্রিয়তা বাড়ছে। এই নেকেড স্পোর্টস কমিউটারের সেগমেন্টের জনপ্রিয় মোটরসাইকেল হচ্ছে Yamaha FZS Fi V3।

২০১৯ সালে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ Yamaha FZS Fi V3 বাইকটি বাংলাদেশে লঞ্চ করে। লঞ্চের পর পর মডেলটি বাইকারদের ভেতর বেশ সাড়া ফেলে। ইয়ামাহা মোটরসাইকেলের বাংলাদেশে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মটরস লিমিটেড। 

2019 এ লঞ্চ হওয়ার পর থেকেই বাইকারদের পছন্দের তালিকায় শীর্ষস্থানে থাকে বাইকটি। এমনও অনেক রাইডার আছেন যারা ১০০০০০কিলোমিটার এর বেশি রাইড করেছেন। তাই এসিআই মটরস আয়োজন করেছে ১০ দিন ব্যাপি ওডোমিটার রিডিং কন্টেস্ট। কন্টেস্ট চলবে আগামী ২১ জুলাই, ২০২৩ পর্যন্ত।

সর্বোচ্চ লাইক প্রাপ্ত ১ম বিজয়ীর জন্য থাকছে একটি Smart Watch, দ্বিতীয় বিজয়ীর জন্য থাকছে একটি Bluetooth Speaker, তৃতীয় বিজয়ীর জন্য থাকছে একটি Yamaha Neckband। এছাড়াও সবচেয়ে বেশি কি.মি রাইডকারির জন্য থাকছে Yamaha Riding Jacket।

ইয়ামাহা মোটরসাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহনকারীর নামে বাইকটি নিবন্ধিত থাকতে হবে এবং তা ইয়ামাহা অথোরাইজড ডিলার থেকে ক্রয়কৃত হতে হবে।

যেহেতু এই প্রতিযোগীতা খুব কম সময়ের জন্য চলবে তাই দ্রুত অংশগ্রহণ করুন। আরও তথ্যের জন্য ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর ফেসবুক পেজে মেসেজ করুন। ধন্যবাদ। 

 

 

খবর ইয়ামাহা

Discussion 8 Comments