CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Yamaha FZ V2 এক বাইকারের ইমোশন আর অভিজ্ঞতার গল্প - নূর

Yamaha FZ V2 এক বাইকারের ইমোশন আর অভিজ্ঞতার গল্প - নূর
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: October 07, 2025
Add on
No audio available

আমি নূর , বর্তমানে Yamaha FZ V2 ব্যবহার করছি। এই বাইকটি 150cc সেগমেন্টে একদমই ব্যালেন্সড একটি মডেল । পারফরম্যান্স, কন্ট্রোল, আর ডিজাইনের দিক দিয়ে অসাধারণ।

yamaha fz v2

বাইক কেনার দিনটা   -

 আমি মনে করি, প্রত্যেক ছেলের জীবনে তার পছন্দের বাইক একটা আবেগের জায়গা। আর যেদিন সেই বাইকের চাবি হাতে আসে সেই আনন্দটা ভাষায় বোঝানো যায় না।

আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। যখন FZ V2-এর চাবি হাতে পাই, আনন্দের পাশাপাশি চোখে পানি চলে এসেছিল। কারণ এই বাইকটি কিনতে গিয়ে অনেক কষ্ট, অপমান আর সংগ্রাম সহ্য করতে হয়েছে।

Also Read: Motorcycle Price In Bangladesh

চালানোর অভিজ্ঞতা ও সার্ভিস -

এখন পর্যন্ত বাইকটি প্রায় ৮,০০০ কিলোমিটার চালানো হয়েছে। সার্ভিস এক্সপেরিয়েন্স সব মিলিয়ে বলতে পারি “আলহামদুলিল্লাহ” মেইনটেনেন্স ভালো রাখলে বাইকটি খুবই রিলায়েবল।

ভালো দিক ও উন্নতির জায়গা - 

Yamaha FZ V2 নিয়ে বলার তেমন কিছু নেই বাইকের লুক, ব্রেকিং, সার্ভিসিং সব দিকেই আমি সন্তুষ্ট। তবে একজন বাইকার হিসেবে আমি মনে করি, এতে যদি ABS সিস্টেম থাকতো , আর টপ স্পিড একটু বেশি থাকতো, তাহলে বাইকটা আরও পারফেক্ট হতো।

yamaha fz v2

মাইলেজ পারফরম্যান্স - 

সিটি রাইডে আমি ৪৪+ কিমি/লিটার, আর হাইওয়েতে (জামালপুর টু কুমিল্লা রাইডে) ৫১+ কিমি/লিটার পর্যন্ত পেয়েছি। এই মাইলেজে আমি পুরোপুরি সন্তুষ্ট।

লং ট্যুর ও সিটি রাইড এক্সপেরিয়েন্স - 

সিটিতে ছোট ছোট রাইড হয় নিয়মিত। তবে লং ট্যুরের অভিজ্ঞতা দারুণ যেমন জামালপুর থেকে মাওয়া, জামালপুর থেকে কুমিল্লা পর্যন্ত রাইড করেছি কোনো বড় সমস্যা ছাড়াই। শুধু টপ স্পিড এর জায়গায় একটু ঘাটতি মনে হয়েছে।

Also Read: Yamaha Bike Price in Bangladesh 

এই বাইকটি কেনার মূল কারণ ছিল এর ব্রেকিং সিস্টেম। FZ সিরিজের ব্রেকিং সবসময়ই শক্তিশালী ও কনফিডেন্ট দেয়, তাই আমি এই বাইকটি নিয়েছিলাম। যারা অফিসে যান, ডেইলি রাইড করেন বা পেশাদার ব্যবহারকারী, তাদের জন্য এই বাইকটা দারুণ পছন্দ হতে পারে। তবে যারা শুধুমাত্র টপ স্পিড খোঁজেন, তাদের জন্য হয়তো একটু কম মনে হতে পারে।

সব মিলিয়ে Yamaha FZ V2 নিয়ে আমার অভিজ্ঞতা খুবই ভালো। পারফরম্যান্স, লুক, ব্রেকিং সবকিছু মিলিয়ে আমি বলব, আলহামদুলিল্লাহ, এটা একদম পারফেক্ট সিটি বাইক। ধন্যবাদ ।
yamaha fz v2

লিখেছেনঃ নূর 

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

মোটরসাইকেল মালিকানা রিভিউ স্ট্যান্ডার্ড বাইক ইয়ামাহা ১৫৫সিসি

Discussion 8 Comments