Runner Knight Rider ১ লক্ষ টাকা ক্যাশ ব্যাক অফার ২০১৯!

This page was last updated on 14-Jan-2025 10:04pm , By Saleh Bangla

রানার মোটরসাইকেল বাংলাদেশী মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে অন্যতম ব্রান্ড । সম্প্রতি তারা তাদের ফ্ল্যাগশিপ মোটরসাইকেলে দিচ্ছে প্রায় ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক । আর এই ক্যাশ ব্যাক অফারটি তারা দিচ্ছে Runner Knight Rider বাইকটির সাথে । 

runner knight rider price

Subscribe To BikeBD YouTube Channel

১৫ জানুয়ারি থেকে ১৯ মার্চ ২০১৯ পর্যন্ত রানার মোটরসাইকেল দিচ্ছে নিশ্চিত ১২,০০০ হাজার টাকা পর্যন্ত ডিস্কাউন্ট । এছাড়া এর সাথে থাকছে ক্যাশ ব্যাক অফার । আপনি ৫,০০০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পেতে পারেন । ক্যাশ ব্যাক ছাড়াও আপনি পেতে পারেন মোটো লাইফ ব্র্যান্ড এক্সেসরিজ, এই এক্সেসরিজ গুলো হচ্ছে রাইডার এক্সেসরিজ যা রানার তৈরি করে থাকে । 

cashback offer on runner knight rider

এই পর্যন্ত, একজন ভাগ্যবান ব্যক্তি ১ লক্ষ টাকার ক্যাশব্যাক জিতেছেন আর তিনি হলেন মি. সাইফুল ইসলাম । এছাড়াও, আরো অনেকে ৫০০০ টাকা এবং ১০,০০০ টাকা ক্যাশব্যাক অফার জিতেছেন । রানার বলেছে যে আরো অনেক এই জ্যাকপট ১ লক্ষ ক্যাশব্যাক অফারটি জিততে পারবে ।

Also Read: Runner Automobiles Ltd। কথা কম, টাকা বেশি

ক্যাশব্যাক অফার Runner Knight Rider বর্তমানে রানার নাইট রাইডার এর দাম ১,৫৬,০০০ টাকা এবং এই অফার পিরিয়ডের সময় যদি কেউ এই বাইকটি ক্রয় করে থাকেন তাহলে শিওর ১২,০০০ টাকার ডিস্কাউন্ট পাবেন । যার কারনে বাইকটি কিনতে চাইলে বাইকের দাম এখন হবে ১,৪৪,০০০ টাকা । এছাড়াও, আপনারা আরো ৫০০০ টাকা, ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা এবং বড় ক্যাশব্যাক অফার ১,০০,০০০ টাকা পেতে পারেন । Runner Knight Rider রানার মোটরসাইকেল বাংলাদেশের ফ্ল্যাগশিপ বাইক । 

Also Read: Bike Showroom in Habiganj: Mohonpur, Habiganj Sadar

তারা এই বাইকটি ২০১৭ সালে লঞ্চ করে, এবং এখন পর্যন্ত বাইকটির বিভিন্ন কালার এবং গ্র্যাফিক্স আপগ্রেড হয়েছে, বাইকটি খুব জনপ্রিয় কারন কমিউটিং পার্ফমেন্স বেশ ভাল, এবং সব থেকে বড় বিষয় হল যে খুব সহজে এই বাইকটি ইন্সটলমেন্ট এর মাধ্যমে ক্রয় করা যাবে । বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৫০সিসি এর ইঞ্জিন যেটি প্রায় ১১.৯ বিএইচপি পাওয়ার এবং ১২.২ এনএম টর্ক দিতে সক্ষম । বাইকটিতে কিছু স্ট্যান্ডার্ড ফিচারস দেওয়া আছে যেমন মনোশক সাস্পেনশন পিছনে, টিউবলেস টায়ারস, ২৪মিমি ডিস্ক ব্রেক এবং অনেক কিছু সাথে । 

cashback offer

রানার মোটরাসাইকেল খুব জনপ্রিয় যারা কম দামের মধ্যে বাইক কিনতে চায় । এবং বর্তমানে, ১২,০০০ টাকার শিওর ডিস্কাউন্টের সাথে এবং ১ লক্ষ টাকার ক্যাশব্যাক অফার অবশ্যই আরো মানুষকে রানার নাইট রাইডার বাইক কেনার জন্য আগ্রহী করে তুলবে ।

Latest Bikes

Dinox Phantom 125 ATV

Dinox Phantom 125 ATV

Price: 200000

Dinox 200 ATV

Dinox 200 ATV

Price: 300000

YADEA K2

YADEA K2

Price: 160000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes