CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Bajaj Pulsar N160 বাইক নিয়ে মালিকানা রিভিউ - হেলাল

Bajaj Pulsar N160 বাইক নিয়ে মালিকানা রিভিউ - হেলাল
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: November 05, 2024
Add on
No audio available

আমি আল আমিন হেলাল। আমার বাসা রাজশাহীর তানোর উপজেলায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স কমপ্লিট করেছি। আজ আপনাদের সঙ্গে Pulsar N160 বাইকটি নিয়ে প্রায় ৫ মাসের রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো।

ছোটোবেলা থেকেই বাইকের প্রতি একটা ভালো লাগা কাজ করতো। ২০১৭ সাল হতে BikeBD সহ অন্যান্য বাইকিং কমিউনিটিতে যুক্ত আছি। ২০২০ এর মাঝামাঝিতে এক বড়-ভাইয়ের Lifan KPR 150 দিয়ে বাইক চালানো শিখি। যেহেতু প্যানডেমিক চলছিলো ক্যাম্পাসও অফ তখন সারাদিন বাইক নিয়ে ঘুরতাম। বাইক নিয়ে নিজ ইচ্ছামতো, স্বাধীনভাবে ঘুরাঘুরি করা যায়। এজন্য বাইক রাইডিং আমার বেশ ভালো লাগে, রাইডিং খুব এনজয় করি।

Also Read: Bajaj Bike showroom in Dhaka : Bajaj Fair

Bajaj Pulsar N160 বাইকটি কেনার প্রথম অনুপ্রেরণা পাই ইউটিউবে BikeBD চ্যানেলের রিভিউ থেকে। ২০২৪ এর মে মাসে সিদ্ধান্ত নেই যে একটা বাইক কিনবো। প্রথম দিকে আমার চয়েজ লিস্টে ছিলো Suzuki Gixxer SF Fi ABS এবং Suzuki Gixxer Fi ABS। তো এই ইউটিউবে এই বাইকগুলোর রিভিউ দেখার সময় হঠাৎ BikeBD চ্যানেলের Pulsar N160  বাইকের রিভিউ আমার সামনে আসে। রিভিউটা দেখে মনে হয়েছে এই বাইকটা আমার জন্য পারফেক্ট। 

পরে ইউটিউবে অনেক দেশি-বিদেশি বাইক রিভিউয়ারের ভিডিও দেখেছি এই বাইকটি সম্পর্কে। বাইকটির এগ্রেসিভ লুক, স্পেসিফিকেশন, ফিচারস এবং দাম দেখে মনে হয়েছে এই বাইকটা ভ্যালু ফর মানি। অবশেষে মে মাসের ১৫ তারিখে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে অবস্থিত বাজাজ এর শোরুম হেনা এন্টারপ্রাইজ থেকে ২,৫৬,০০০ টাকায় (তখন অফারে বাজার মূল্য ছিলো- ২,৫৯,৯০০/-) Bajaj Pulsar N160 ব্লু কালার বাইকটা কিনে ফেলি। তারপর শুরু হলো আমার বাইকটির সাথে পথচলা।

Also Read: Bajaj Discover 125T (2014) Price in BD

এবার দেখা যাক Bajaj Pulsar N160 তে কি কি ফিচারস রয়েছে - 

Also Read: Bajaj Bike Showroom in Shibgonj: Tushar Enterprise (Bogra)

Bajaj Pulsar N160 বাইকটির কিছু ভালো দিক -

Bajaj Pulsar N160 বাইকটির কিছু খারাপ দিক -

Also Read: Bajaj KB100 RTZ Price in BD

কোনো বাইকই শতভাগ পারফেক্ট না সব বাইকেরই ভালো-দিক, খারাপ-দিক আছে। আমার বাইকটি মাত্র ১২০০+ চলেছে, এখনো ব্রেক-ইন পিরিয়ড চলছে তাই আমি ৪০০০-৫০০০ rpm মেইনটেইন করে ৫০-৫৫ স্পিডে চালানোর চেষ্টা করি। যেহেতু এখনো ব্রেক-ইন পিরিয়ড শেষ হয়নি তাই কোনো লং ট্যুরে যাওয়া হয়নি। তবে কিছুদিন আগে প্রায় ১০০+ কিলোমিটার পথ রাইড করেছিলাম বাইকের মাইলেজ এভারেজ ৪৮+ পেয়েছি যেটা ১৬৫সিসি বাইক হিসেবে আমার কাছে বেশ সন্তোষজনক। 

Also Read: Bajaj Pulsar 220 (2011) Price in BD

এছাড়া এই বাইকটার ব্রেকিং এবং কন্ট্রোলিং বেশ ভালো লেগেছে আমার । ABS কখনো মিস করে না এবং এবিএস এর ফিডব্যাক খুবই ভালো। এই বাইকের প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে। এই বাইকটি হাইওয়ে এবং সিটি রাইড উভয়ের জন্যই বেশ আরামদায়ক। থ্রটল রেস্পন্স খুব ভাল মাইলেজ নিয়ে খুবই সন্তুষ্ট। ওভারঅল সবকিছু বিবেচনা করলে Bajaj Pulsar N160 খুবই গুড লুকিং, সাশ্রয়ী এবং পারফেক্ট একটা বাইক। ধন্যবাদ ।

লিখেছেনঃ   আল আমিন হেলাল

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

মোটরসাইকেল মালিকানা রিভিউ স্ট্যান্ডার্ড বাইক বাজাজ ১৬০সিসি

Discussion 8 Comments