ঢাকার মোহাম্মদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে Bajaj Pulsar N160 USD এর Go For Gold টেস্ট রাইড ও জিমখানা ইভেন্ট

This page was last updated on 09-Jun-2026 11:16am , By Arif Raihan Opu

বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে বাজাজ বাংলাদেশ তথা উত্তরা মোটরস লিমিটেড। আগামী ১৩ জুন ২০২৬, শনিবার ঢাকার মোহাম্মদপুরের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে Bajaj Pulsar N160 এর Go For Gold ইভেন্ট, যেখানে রাইডাররা বাইকটির পারফরম্যান্স, হ্যান্ডলিং এবং রাইডিং কমফোর্ট সরাসরি ফিল করার সুযোগ পাবেন।

Bajaj Pulsar N160 টেস্ট রাইড ইভেন্ট

Bajaj Pulsar N160 টেস্ট রাইড ইভেন্ট

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই ইভেন্টে অংশগ্রহণকারীরা কাছ থেকে এক্সপিরিয়েন্স করতে পারবেন নতুন Pulsar N160 USD Fork এর আকর্ষণীয় গোল্ডেন USD Fork সেটআপ এবং আধুনিক নেকেড স্পোর্টস ডিজাইন। পাশাপাশি থাকছে টেস্ট রাইডের ব্যবস্থা, যার মাধ্যমে রাইডাররা বাইকটির পারফরম্যান্স ও কন্ট্রোলিং নিজেরাই যাচাই করতে পারবেন।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

এছাড়াও ইভেন্টের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে একটি বিশেষ জিমখানা রাইডিং এক্টিভিটি। সাথে থাকছে ইভেন্ট গ্রাউন্ডে টেস্ট রাইডে অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। আগ্রহী রাইডাররা রেজিস্ট্রেশনের মাধ্যমে ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন।

আরও পড়ুনঃ বাজাজ বাংলাদেশের সকল শোরুম দেখতে এখানে ক্লিক করুন

আপনি যদি Bajaj Pulsar N160 USD Fork এর পারফরম্যান্স, কমফোর্ট এবং রাইডিং ডাইনামিক্স এর রিয়েল ফিল নিতে চান তবে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও লিংক এর জন্য পালসার বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ এ যোগাযোগ করতে পারেন। 

Upcoming Bikes

REVOO B12

REVOO B12

Price: 0

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

View all Upcoming Bikes