আসসালামু আলাইকুম, আমি বাঁধন রায়। আমি দীর্ঘদিন যাবৎ কমিউটার বাইক ব্যবহার করছি। কিন্তু এই ধরনের বাইকের টায়ার নিয়ে আগে কখনো খুব বেশি ভাবিনি। কিন্তু গত কয়েক মাসে Apollo Actizip F2 এবং Actigrip R1 টায়ার কম্বো ব্যবহার করার পর বুঝেছি, একটি বাইকের আসল কন্ট্রোল এবং আত্মবিশ্বাস অনেকটাই নির্ভর করে টায়ারের ওপর।


Apollo টায়ার ইউজার রিভিউ
আমি মূলত শহরের ভেতরে অফিস যাতায়াত, নিয়মিত হাইওয়ে রাইড এবং মাঝেমধ্যে গ্রামের কাঁচা রাস্তা ব্যবহার করি। তাই এমন একটি টায়ার কম্বো খুঁজছিলাম যেটা সব ধরনের পরিস্থিতিতে নির্ভরযোগ্য পারফরম্যান্স দিতে পারে। সেই জায়গা থেকেই Apollo টায়ার-এর এই কম্বোটি ব্যবহার শুরু করি।
প্রথম যেটা আমার নজরে এসেছে সেটা হলো স্ট্যাবিলিটি। Actizip F2 ফ্রন্ট টায়ারটি হ্যান্ডেলিংকে অনেক বেশি প্রেডিক্টেবল মনে হয়েছে। শহরের ট্রাফিকে লেন পরিবর্তন, ইউ-টার্ন বা মাঝারি গতিতে কর্নারিং—সব জায়গাতেই সামনের চাকাটা আত্মবিশ্বাস জুগিয়েছে। হাইওয়েতে ওঠার পরও বাইককে ডিসকম্ফোর্ট মনে হয়নি।
পেছনের Actigrip R1 টায়ারটিও বেশ ভালো ইমপ্রেশন দিয়েছে। বিশেষ করে অ্যাক্সেলারেশন এর সময় রাস্তায় টায়ারের গ্রিপ ভালোভাবে অনুভব করা যায়।


গ্রামের কিছু কাঁচা রাস্তা এবং বালুময় অংশেও চালিয়েছি। সেখানে বুঝেছি এর ট্রেড প্যাটার্ণ শুধু দেখানোর জন্য নয়, বাস্তবেও প্র্যাক্টিকাল।
ব্রেকিংয়ের বিষয়টাও আমার কাছে গুরুত্বপূর্ণ। এই টায়ার কম্বো ব্যবহার করার সময় ইমার্জেন্সি ব্রেকিং এও বাইক এর কন্ট্রোলিং বেশ ভাল মনে হয়েছে। সামনের টায়ার গ্রিপ ধরে রাখে, আর পেছনের টায়ার বাইকের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল টায়ারের দাম দেখতে এখানে ক্লিক করুন
আরেকটি বিষয় হলো কমফোর্ট। আমাদের দেশের বেশিরভাগ রাস্তা নিখুঁত নয়। ছোটখাটো গর্ত, ভাঙা অংশ বা অসমান রাস্তা প্রায়ই পাওয়া যায়। এই টায়ার কম্বো ব্যবহারের সময় রাস্তার ছোটখাটো ধাক্কাগুলো কিছুটা কম অনুভূত হয়েছে।

দীর্ঘ সময় রাইড করার পরও খুব বেশি ক্লান্তি লাগেনি। হাইওয়ে রাইডিংয়ের সময়ও টায়ার দুটি ভালো অভিজ্ঞতা দিয়েছে। দীর্ঘ সময় একই গতিতে চলার সময় বাইক স্থির থাকে এবং অপ্রয়োজনীয় শেকিং কম অনুভূত হয়। এতে করে লং রাইডে আত্মবিশ্বাস বাড়ে।
সবকিছু মিলিয়ে Apollo Actizip F2 এবং Actigrip R1 আমার কাছে একটি ব্যালান্সড কম্বো মনে হয়েছে। এটি কোনো স্পোর্টস টায়ার নয় আবার শুধুমাত্র সিটি কম্যুটিং এর জন্যও সীমাবদ্ধ নয়। প্রতিদিনের কমিউটিং, মাঝেমধ্যে ট্যুরিং এবং কাঁচা রাস্তায় অফরোডিং সবকিছুর জন্যই এটি যথেষ্ট বাস্তবসম্মত একটি সমাধান।

যদি আপনি কমিউটার বাইকের জন্য এমন একটি টায়ার খুঁজে থাকেন যেখানে গ্রিপ, স্ট্যাবিলিটি, ব্রেকিং এবং দীর্ঘমেয়াদি ব্যবহার—সবকিছুর মধ্যে একটি ভালো ভারসাম্য পাওয়া যায়, তাহলে Apollo Actizip F2 ও Actigrip R1 কম্বোটি অবশ্যই বিবেচনা করতে পারেন।
লেখায়ঃ বাধন রায়




























Discussion 8 Comments