সেমস গ্লোবাল আয়োজন করতে যাচ্ছে ১০ম ঢাকা বাইক শো ২০২৬

This page was last updated on 07-Apr-2026 11:26am , By Arif Raihan Opu

সেমস গ্লোবাল ঘোষনা করেছে ১০ম বারের মত আয়োজিত হতে যাচ্ছে ঢাকা বাইক শো ২০২৬। এবার এই ইভেন্ট ঢাকার আইসিসিবি তে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

১০ম ঢাকা বাইক শো ২০২৬ এর তারিখ ঘোষনা

১০ম ঢাকা বাইক শো ২০২৬ এর তারিখ ঘোষনা

আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল ঢাকাস্থ আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে বলে সেমস গ্লোবাল জানিয়েছে।

এই ইভেন্টের সাথে সাথে আরও অনুষ্ঠিত হবে ১৯তম ঢাকা মোটর শো ২০২৬, ৩য় ইলেকট্রিক ভেহিকল (ইভি) এক্সপো ২০২৬, ৯ম ঢাকা অটো পার্টস শো ২০২৬, এবং ৮ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৬। 

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

মুলত প্রতি বছর সেমস গ্লোবাল বাংলাদেশের অটোমোবাইল প্রেমীদের জন্য এই আয়োজন করে থাকে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অটোমোবাইল প্রেমীরা এই ইভেন্ট অংশ গ্রহণ করে থাকেন। 

সংশ্লিস্ট সূত্র মতে, এবার অনেক গুলো কোম্পানি এই ইভেন্টে অংশ গ্রহণ করতে পারে। যেখানে অনেক বড় বড় মোটরসাইকেল ব্র্যান্ড সহ গাড়ি এবং পার্টস ব্র্যান্ডও রয়েছে। 

এছাড়া প্রতি বছরের মত এবারও সেমস গ্লোবাল আশা করছে যে আগের মত দর্শক সমাগম হবে। সেই সাথে অতীতের চেয়ে এবারের ঢাকা বাইক শো আরও বেশি আকর্ষণীয় এবং জমজমাট হতে পারে। 

বিস্তারিত জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Latest Bikes

Tailg Orca F50

Tailg Orca F50

Price: 84990

Syntax Gen Z Pro

Syntax Gen Z Pro

Price: 190000

Eloop CR7

Eloop CR7

Price: 170000

View all Sports Bikes