CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

মোটরসাইকেলের O-Ring ও X-Ring ও Z-Ring চেইন এর সুবিধা ও অসুবিধা

মোটরসাইকেলের O-Ring ও X-Ring ও Z-Ring চেইন এর সুবিধা ও অসুবিধা
0 Add us on
Rafi Kabir
0 Followers
Published: October 05, 2025
Add on
No audio available

মোটরসাইকেলের চেইন (Drive Chain) হলো ইঞ্জিন থেকে পিছনের চাকায় পাওয়ার পৌঁছে দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। চেইন ছাড়া বাইক চলবে না, তাই ভালো চেইন বাইক ঠিক ভাবে চলার জন্য বেশ গুরুত্বপূর্ন।

কিন্তু আজকাল বাজারে দেখা যায় অনেক ধরণের চেইন যেমন Normal Chain, O-Ring Chain, X-Ring Chain, Z-Ring Chain ইত্যাদি। তাহলে এগুলোর মধ্যে পার্থক্য কী? কেন কেউ O-Ring নেয়, কেউ X-Ring? আর “Z-Ring” আবার নতুন নাম কেন এসেছে?

চলেন ধীরে ধীরে পুরো বিষয়টা জেনে নিই।

চেইনের ভিতরের কাজটা কীভাবে হয়?

বাইকের চেইনে অনেকগুলো ছোট ছোট link বা “চেইন পিস” দেওয়া থাকে। প্রতিটি link দুই পাশের sprocket এ বসে ইঞ্জিনের পাওয়ার ট্রান্সফার করে। এই লিংকগুলোর ভিতরে ছোট ছোট roller ও bushing থাকে। এগুলো ঘর্ষণের (friction) মাধ্যমে চেইন ঘুরতে থাকে.। 

তাই এখানেই লুব্রিকেশন (oil/grease) খুব জরুরি। কিন্তু সমস্যা হলো  সময়ের সাথে সাথে ধুলা, পানি ও কাদা ঢুকে পড়ে এই লিংকের ভিতরে, ফলে grease শুকিয়ে যায়, চেইন শুকনো হয়ে পড়ে এবং দ্রুত নষ্ট হয়ে যায়। এই সমস্যার সমাধান হিসেবেই জন্ম হয় “Sealed Chain Technology”এর। যেখানে রাবার রিং (rubber seal) ব্যবহার করে লুব্রিকেশন ভিতরে আটকে রাখা হয়।

O-Ring Chain (ও-রিং চেইন)

O-Ring Chain হলো সবচেয়ে পুরোনো কিন্তু নির্ভরযোগ্য সিলড চেইন টেকনোলজি। এখানে প্রতিটি লিংকের দুই পাশে ছোট O-আকৃতির rubber seal বসানো থাকে, যা grease ভিতরে ধরে রাখে এবং বাইরের ময়লা ঢুকতে বাধা দেয়।

সুবিধা:

অসুবিধা:

যারা daily ride বা touring করেন এবং চান durability এবং protection  তাদের জন্য O-Ring একদম perfect।

X-Ring Chain (এক্স-রিং চেইন)

এটি হলো O-Ring চেইনের উন্নত ভার্সন। এখানে রাবার সিলের আকার “X” আকৃতির। এর ফলে সিলিং আরও ভালো হয় এবং ঘর্ষণ কমে যায়।

সুবিধা:

অসুবিধা:

যারা চান smooth performance এবং long-lasting chain, বিশেষ করে sports bike রাইডার।

Z-Ring Chain (জেড-রিং চেইন)

এটি সবচেয়ে আধুনিক এবং প্রিমিয়াম চেইন টেকনোলজি। Z-Ring হলো X-Ring এর পরবর্তী প্রজন্ম। এর ডিজাইন আরও উন্নত, sealing আরও tight এবং friction আরও কম।

সুবিধা:

অসুবিধা:

High-performance, racing বা touring bikes এর জন্য একদম আদর্শ।


মোটরসাইকেলের চেইন শুধু একটা “লোহার চেইন” নয়। এটাই ইঞ্জিনের শক্তি চাকার কাছে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম। তাই সঠিক চেইন নির্বাচন মানে হলো, বাইকের লাইফ, পারফর্মেন্স ও সেফটি তিনটাই বাড়ানো। সংক্ষেপে বলা যায় যে,

O-Ring - যারা নিয়মিত চালান এবং চান দীর্ঘস্থায়ী চেইন।

X-Ring - যারা smoothness এবং কম friction চান।

Z-Ring - যারা স্পিড ও প্রিমিয়াম পারফর্মেন্স চান।


টেকনিক্যাল বিষয়

Discussion 8 Comments