CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

মাইটি ম্যাক্স - জার্মানির আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ব্যাটারি এখন বাংলাদেশে

মাইটি ম্যাক্স - জার্মানির আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ব্যাটারি এখন বাংলাদেশে
0 Add us on
Arif Raihan Opu
1 Followers
Published: August 22, 2024
Add on
No audio available

মোটরসাইকেলের এক্সেসরিজের ভেতর অন্যতম গুরুত্বপূর্ন এক্সেসরিজ হচ্ছে মোটরসাইকেল ব্যাটারি। আমরা যারা বাইকের এক্সেসরিজ নিয়ে গুরুত্ব দিয়ে থাকি তাদের মধ্যে সব সময় একটি প্রশ্ন থাকে কি ধরনের ব্যাটারি ব্যবহার করব। কারণ ব্যাটারি নিয়ে আমরা কিছুটা হলেও দ্বিধার ভেতর থাকি। 

Mighty Max ব্যাটারি বাংলাদেশ

mighty max battery bangladesh

আজ আমরা কনভেনশনাল বা এসিড লিকুইড ব্যাটারি এবং এজিএম ব্যাটারির মধ্যে পার্থক্য ও কোন ব্যাটারিটি আমাদের মোটরসাইকেলের জন্য উপযোগী তা নিয়ে আলোচনা করব। 

প্রথমেই আমরা যেই বিষয়টির দিকে লক্ষ্য করব তা হচ্ছে কনভেনশনাল ব্যাটারি গুলোতে অনেক কিছুর ইস্যু রয়েছে। যা সহজে চোখে দেখা যায় না। তবে আমরা চেষ্টা করছি কয়েকটি পয়েন্ট তুলে ধরার। 

এখন আগের কনভেনশনাল ব্যাটারি বা এসিড লিকুইডের ব্যাটারিতে অনেক সমস্যা দেখা যায়। যার মধ্যে এসিড লিকেজ, চার্জ কমে যাওয়া, এবং উচ্চ মেইনটেনেন্স দরকার হয়ে থাকে। বিশেষ ভাবে চার্জ দ্রুত কমে যাওয়া অন্যতম একটি বড় সমস্যা। 

battery bangladesh mighty max

এখন কথা বলা যাক নতুন ব্যাটারি নিয়ে। বর্তমানে এজিএম ব্যাটারি, বহুল ভাবে ব্যবহৃত হয়ে আসছে। তাছাড়া এই ব্যাটারির সুবিধাও অনেক বেশি কনভেনশনাল ব্যাটারি থেকে। কনভেনশনাল ব্যাটারি থেকে এজিএম ব্যাটারির সুবিধাসমুহের কয়েকটি পয়েন্ট তুলে ধরছি –

বাংলাদেশে বর্তমানে মাইটি ম্যাক্স এজিএম ব্যাটারি নিয়ে আসছে। এখন প্রশ্ন আসতে পারে বাজারে পাওয়া যাচ্ছে যেসব ব্যাটারি তাদের মধ্যে এবং মাইটি ম্যাক্স এর মধ্যে পার্থক্য কি। অবশ্য অনেক পার্থক্য রয়েছে। অনেক লোকাল কোম্পানি নিম্ন মানের পন্য তৈরি করে থাকে। সেদিক থেকে মাইটি ম্যাক্স সম্পুর্ন আলাদা। 

কনভেনশনাল ও এজিএম ব্যাটারি সম্পূর্ন আলাদা। কনভেনশলান ব্যাটারির চেয়ে আধুনিক এজিএম ব্যাটারি অনেক বেশি কার্যকারী এবং আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ। 

Also Read: Battery Brands In Bangladesh

mighty max bd price

মাইটি ম্যাক্স বাংলাদেশের বাইকারদের জন্য এজিএম ব্যাটারি নিয়ে আসছে। সেই সাথে তারা বাইকারদের জন্য ওয়ারেন্টি নিশ্চিত করেছে, যা বাংলাদেশের অন্যান্য কোম্পানির জন্য একটি দৃষ্টান্ত। 

এক্ষেত্রে বলা যায় মোটরসাইকেলের জন্য মাইটি ম্যাক্স হতে পারে আপনার অন্যতম পছন্দের মোটরসাইকেল। বিস্তারিত জানতে মাইটি ম্যাক্স এর অফিশিয়াল ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

এডিটর চয়েস

Discussion 8 Comments