CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

ট্রাফিক পুলিশ মোটরসাইকেল জব্দ বা আটক করলে ফেরত পাবেন যেভাবে

ট্রাফিক পুলিশ মোটরসাইকেল জব্দ বা আটক করলে ফেরত পাবেন যেভাবে
0 Add us on
Badhan Roy
1 Followers
Published: June 25, 2026
Add on
No audio available

সড়ক দূর্ঘটনা, ট্রাফিক আইন লঙ্ঘন অথবা অপরাধমূলক ঘটনার অভিযোগে যে কোনো যানবাহন পুলিশ জব্দ বা গাড়ি আটক করে থানায় নিয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে অনেক গাড়ি বা মোটরসাইকেলের মালিকই বিভ্রান্ত হয়ে পড়েন। তবে গাড়ি বা মোটরসাইকেল জব্দ হওয়ার অর্থ এই নয় যে সেটি আর ফেরত পাওয়া যাবে না। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে বৈধ মালিক আদালতের মাধ্যমে নিজের জিম্মায় গাড়ি ফেরত নিতে পারেন। 

আজ আমরা আইন অনুযায়ী আটক করা গাড়ি বা মোটরসাইকেল ফেরত পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানবো।

ট্রাফিক পুলিশ মোটরসাইকেল জব্দ বা আটক করলে ফেরত পাবেন যেভাবে

ট্রাফিক পুলিশ মোটরসাইকেল জব্দ বা আটক করলে ফেরত পাবেন যেভাবে

গাড়ি আটক হওয়ার পর প্রথমেই সংশ্লিষ্ট থানা থেকে মামলার এজাহারের (FIR) কপি সংগ্রহ করতে হবে। এরপর একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে দ্রুত যোগাযোগ করা প্রয়োজন কারণ পরবর্তী পুরো প্রক্রিয়াটি আদালতের মাধ্যমে সম্পন্ন হবে।

আইনজীবী সংশ্লিষ্ট বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করবেন এবং মামলার নথিপত্র পর্যালোচনা করবেন। প্রাথমিক শুনানি শেষে আদালত সাধারণত তদন্তকারী কর্মকর্তা এবং বিআরটিএকে গাড়ির প্রকৃত মালিকানা যাচাইয়ের নির্দেশ দেন। পাশাপাশি গাড়িটি অন্য কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত কিনা, সেটিও তদন্তের আওতায় আনা হয়।

যেহেতু গাড়িটি থানার হেফাজতে থাকে তাই পরবর্তি ধাপে আদালতের নির্দেশ সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়। এই পর্যায়ে গাড়ির মালিকের করণীয় হচ্ছে তদন্তকারী পুলিশ কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা যাতে তদন্ত প্রতিবেদন দ্রুত আদালতে জমা দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর বিজ্ঞ আইনজীবী সেটি পর্যালোচনা করে আদালতে মালিকানার পক্ষে প্রয়োজনীয় বক্তব্য উপস্থাপন করেন।

পরবর্তী শুনানির দিনে গাড়ির মালিককে আদালতে উপস্থিত থাকতে হবে। আদালত যদি বিআরটিএর দেওয়া তথ্য, তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন এবং বিজ্ঞ আইনজীবীর উপস্থাপিত তথ্য প্রমাণে সন্তুষ্ট হন তাহলে গাড়িটি মালিকের জিম্মায় দেওয়ার আদেশ প্রদান করতে পারেন। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী থানার সঙ্গে যোগাযোগ করে গাড়িটি বুঝে নিতে হবে।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি, আদালতের নির্দেশে গাড়ি ফেরত পেলেও তদন্ত চলমান থাকলে তদন্তকারী কর্মকর্তা ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আবারও গাড়িটি থানায় হাজির করতে বলতে পারেন। তাই মামলা বা অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা বাধ্যতামূলক। অন্যথায় আবারো আইনি জটিলতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে। 

কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

১) গাড়ি আটক হওয়ার পর অযথা দেরি না করে যত দ্রুত সম্ভব একজন ভাল আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন।

২) গাড়ির সব কাগজপত্রের হালনাগাদ কপি সংরক্ষণে রাখুন।

৩) তদন্তকারী কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন।

৪) আদালতের নির্ধারিত শুনানির দিন অবশ্যই সময়মত উপস্থিত থাকুন।

৫) কোন অবস্থাতেই আদালতের আদেশ ছাড়া অন্য কোন অনানুষ্ঠানিক পদ্ধতিতে গাড়ি ছাড়ানোর চেষ্টা করবেন না।

সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করলে আটক করা গাড়ি পুনরায় নিজের জিম্মায় নেওয়া সম্ভব। উল্লেখ্য, সাধারণত আদালত, থানা এবং বিআরটিএর বিভিন্ন প্রশাসনিক ধাপ সম্পন্ন করতে কয়েক দিন রহেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। মামলার ধরন, তদন্তের অগ্রগতি এবং প্রয়োজনীয় কাগজপত্রের ওপর নির্ভর করে এই সময় আরও কম বা বেশি হতে পারে। তাই পুরো প্রক্রিয়ায় ধৈর্য ধরে প্রয়োজনীয় কাগজপত্র ও আদালতের নির্দেশনা অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

বাইক ও বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

টিপস বিআরটিএ

Discussion 8 Comments