CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

ইয়ামাহা মোটরসাইকেল ঈদ স্পেশাল ক্যাশব্যাক অফার!

ইয়ামাহা মোটরসাইকেল ঈদ স্পেশাল ক্যাশব্যাক অফার!
0 Add us on
Ashik Mahmud Bangla
2 Followers
Published: May 06, 2019
Add on
No audio available

ইয়ামাহা মোটরসাইকেল ঈদ স্পেশাল ক্যাশব্যাক অফার!

এই ঈদে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তাদের সব মোটরসাইকেলে দিচ্ছে ঈদ স্পেশাল ক্যাশব্যাক অফার । এই অফারে ইয়ামাহা মোটরসাইকেলগুলোতে থাকছে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক । 

yamaha fzs fi v2 review price

এসিআই মোটর - ইয়ামাহা মোটরসাইকেল তাদের বেশিরভাগ মডেলের মোটরসাইকেল গুলোতে দিচ্ছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার । অফারটি ৩মে ২০১৯ থেকে শুরু হয়ে ঈদ-উল-ফিতরের আগের দিন মানে চাঁদ রাত পর্যন্ত চলবে। এই ঈদ স্পেশাল ক্যাশব্যাক অফার বাংলাদেশের সকল ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে চলবে পাওয়া যাবে এবং সেই সাথে তারা তাদের কিছু নির্বাচিত মোটরসাইকেল মডেল সঙ্গে উপহার হিসেবে ইয়ামাহা দিচ্ছে হ্যান্ড গ্লাভস ।

Yamaha FZS V3 First Impression Video


ঈদ স্পেশাল ক্যাশব্যাক অফার বিস্তারিতঃ


Bike ModelRegular Price (BDT)Cashback (BDT)
R15 V3 (Indo)5,25,00012,073
FZS FI V32,95,0005,000
FZ FI V32,90,0005,000
FZs FI V2.0 Single Disc2,49,00020,000
FZs FI V2.0 Double Disc2,65,00020,000
Fazer FI V22,71,00012,073
SZ-RR V2.01,85,00012,073
Saluto 1251,45,0009,000
Ray ZR Street Rally1,65,0005,000


ইয়ামাহা সম্প্রতি একটি আকর্ষণীয় লঞ্চিং অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে Yamaha FZs FI V3 এবং Yamaha FZ Fi V3 লঞ্চ করেছে । কয়েক সপ্তাহ আগে তারা মোটরসাইকেলটির প্রি-বুকিং নিয়েছিল এবং এখন তারা Yamaha FZS FI V3 এবং Yamaha FZ FI V3 গ্রাহকদের কাছে সরবরাহ করতে শুরু করেছে ।

yamaha fzs fi v3 in bangladesh 2019 price

ইয়ামাহা একটি বড় কাস্টমার বেস নির্মাণ করার পরিকল্পনা করছে - তাই এখন, তাদের মোটরসাইকেল লাইন আপে সব ধরনের মোটরসাইকেল এবং স্কুটার রয়েছে । স্পোর্টস বাইক এর মধ্যে ১৫০সিসি রয়েছে R15 V3 এবং কমিউটার সেগমেন্টে Yamaha SZ-RR V2.0 থেকে স্কুটার Ray-ZR Street Rally - যা ধীরে ধীরে বাংলাদেশের স্কুটার সেগমেন্টে জনপ্রিয়তা অর্জন করে যাচ্ছে। 

Also Read: ইয়ামাহা টার্বোচার্জড ইঞ্জিনের মোটরসাইকেল আনতে চলেছে

প্রতি বছর, রমজান মাস এবং ঈদের এই সময়টি বাইকার্স এবং বাইক কোম্পানি উভয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ । বেশিরভাগ মোটরসাইকেল কোম্পানি গুলো বিভিন্ন ধরণের অফার দেয় এবং যারা বাইক কিনতে চায় তারা এই সময়টাতে বিভিন্ন ডিসকাউন্ট, ক্যাশব্যাক অফার, রেজিস্ট্রেশন সহ অনেক সুবিধা পেয়ে থাকে।

yamaha cash back offer ঈদ স্পেশাল ক্যাশব্যাক

Also Read: এসিআই মটরস ইয়ামাহার বাইকে ১২৬ কোটি টাকার ডাচ বিনিয়োগ করবে

এই বছরে, হিরো এবং বাজাজ ইতিমধ্যে তাদের অফার ঘোষণা করেছে এবং হোন্ডা শুরু থেকেই তাদের ফ্রি রেজিস্ট্রেশন সাপোর্ট অফারটি চালাচ্ছে । এখন, সেই সাথে ইয়ামাহা তাদের ঈদ স্পেশাল ক্যাশব্যাক অফারের সাথে মার্কেটে যোগ দিয়েছে । আশা করি, বিভিন্ন অফারের সুবাদে রাস্তায় মোটরসাইকেলের সংখ্যা বৃদ্ধি পাবে।

মোটরসাইকেল কোম্পানি অফার ইয়ামাহা ১২৫সিসি ১৫০সিসি ১৫৫সিসি নেকেড স্পোর্টস বাইক স্ট্যান্ডার্ড বাইক স্পোর্টস বাইক Yamaha Bike price in BD

Discussion 8 Comments